News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যায় রাজ্যে ক্ষতির পরিমাণ একশো কোটি টাকা ছাড়াতে পারে
Image

বন্যায় রাজ্যে ক্ষতির পরিমাণ একশো কোটি টাকা ছাড়াতে পারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০  আগষ্ট৷৷ সাম্প্রতিক বন্যায় রাজ্যে ফসলের ক্ষতি হয়েছে ৩০ কোটি টাকার৷ এছাড়া, বন্যায় নদীর পার ভাঙনের জেরে ক্ষতি হয়েছে আরও ৪১ কোটি টাকা৷ যদিও চূড়ান্ত ক্ষতি নির্ধারণ করার কাজ এখনও চলছে৷ তবে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ একশো কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে৷ গত ১০ ও ১১ আগস্টের নজিরবিহীন বন্যার কারণে এ বছর রাজধানী আগরতলা সহ পশ্চিম ত্রিপুরা, খোয়াই ও সিপাহীজলার একটা বড় অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ রাজ্য সরকার এই ক্ষতি নিরূপণের জন্য তিনটি দফতরকে দায়িত্ব দিয়েছে৷ এই দফতরগুলিকে হল কৃষি, মৎস্য ও পূর্ত৷ কথা ছিল সংশ্লিষ্ট দপ্তর ক্ষতির পরিমাণ মূল্যায়ণ করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেবে৷ কিন্তু এখনও ক্ষতির পরিমাণ চূড়ান্ত করে উঠতে পারেনি দফতরগুলি৷ জানা গেছে, দফতরগুলিও জেলা শাসকের রিপোর্টের প্রতীক্ষাতেই রয়েছেন৷ জেলা শাসকরা অপেক্ষায় রয়েছেন মহকুমা শাসকদের রিপোর্টের জন্য৷ ইতিমধ্যে মহকুমা শাসকদের তরফে এই ক্ষতি নিরূপণের জন্য কমিটি গঠন করে দেওয়া হয়েছে৷ কিন্তু এখনও অনেক মহকুমা শাসকের তরফেও পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা সম্ভব হয়ে উঠেনি৷ তবে আগামী দুই তিন দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট এসে যাবে বলে জানিয়েছেন দপ্তর৷ উল্লেখ্য সামগ্রিকভাবে ক্ষতির পরিমাণ রাজ্য সরকারের হাতে এসে পৌঁছুলে এরপর তা যাচাই করে রাজ্য সরকার এই রিপোর্ট কেন্দ্রের হাতে তুলে দিবে৷ তবে প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top