News Flash

  • Home
  • Uncategorized
  • জম্পুইজলায় আইপিএফটির হামলায় রক্তাক্ত তিন সিপিআইএম কর্মী, সভা ছেড়ে টিএসআর ক্যাম্পে আশ্রয় মন্ত্রীর
Image

জম্পুইজলায় আইপিএফটির হামলায় রক্তাক্ত তিন সিপিআইএম কর্মী, সভা ছেড়ে টিএসআর ক্যাম্পে আশ্রয় মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ততই বেড়ে চলেছে৷ সেই সাথে রাজনৈতিক সংঘর্ষও পাল্লা দিয়ে বাড়ছে৷ বুধবার জম্পুইজলা বাজারে সিপিএমের সভায় আক্রমণের অভিযোগ উঠেছে আইপিএফটি’র বিরুদ্ধে৷ ঐ সভায় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়াও উপস্থিত ছিলেন৷ আইপিএফটি’র সমর্থকদের হামলায় মন্ত্রীর শরীরে কোন আঘাত না লাগলেও তিনজন সিপিএম কর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর৷ আইপিএফটি’র সমর্থকদের আক্রমণের মুখে মন্ত্রী নরেশ জমাতিয়া সহ সভায় উপস্থিত অন্যান্য নেতৃত্বরা পাশ্ববর্তী টিএসআর ক্যাম্পে গিয়ে আশ্রয় নেন৷ পরে, সেখান থেকে শ্রীজমাতিয়াকে এসকর্ট করে আগরতলায় নিয়ে আসা হয়৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷ পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷ সূত্রের খবর, এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ সিপিএম এবং আইপিএফটি’র মধ্যে পুণরায় সংঘর্ষ যাতে না শুরু হয় তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷
জানা গেছে, এদিন বিকেলে জম্পুইজলা বাজারে সিপিএম’র সভা অনুষ্ঠিত হচ্ছিল৷ অভিযোগ, সভা শুরু হতেই আইপিএফটি’র সমর্থকরা ইট পাটকেল ছুড়ে সিপিএম কর্মীদের উপর৷ ঐ সভায় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়াও উপস্থিত ছিলেন৷ তৎক্ষনাত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়৷ কিন্তু, সভা শেষ হওয়ার অল্প কিছুক্ষন আগে আইপিএফটি’র সমর্থকরা পুনরায় হামলা চালান৷ সঙ্গে সঙ্গে সভাস্থল থেকে মন্ত্রী নরেশ জমাতিয়া সহ সিপিএম’র নেতৃত্বদের পাশ্ববর্তী টিএসআর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, আইপিএফটি’র হামলায় সভায় উপস্থিত তিন সিপিএম কর্মী আহত হন৷ এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ কড়া পুলিশী নিরাপত্তায় মন্ত্রী নরেশ জমাতিয়াকে আগরতলায় নিয়ে আসা হয়৷ ঘটনার খবর পেয়ে, পুলিশের উচ্চ পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে ছুটে যান৷ গোটা এলাকায় প্রচুর নিরাপত্তা মোতায়েন করা হয়৷ দুই দলের মধ্যে পুণরায় সংঘর্ষ যাতে না বাধে সেদিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন৷ ধারনা করা হচ্ছে, মঙ্গলবার গোলাঘাঁটির ঘটনার জেরেই আজ জম্পুইজলায় হামলা সংঘটিত করেছে আইপিএফটি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top