নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ আগস্ট৷৷ মেয়ের বাড়িতে ঈদের নিমন্ত্রন দিয়ে আর বাড়িতে ফেরার পথে দূর্ঘটনায় গুরুতর জখম হন ৮৫ বছরের বৃদ্ধ৷ অটোর ধাক্কায় গুরুতর জখম হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন৷ দূর্ঘটনাটি ঘটে বুধবার সকালে বিশালগড় থানার অন্তর্গত কড়ইমুড়া বাজারে৷ বয়স্ক ব্যক্তিটির বাড়ি কমলনগরে বলে জানা যায়৷ সংবাদে প্রকাশ, গতকাল বিকালে কমলনগর থেকে নোয়াপাড়াস্থিত মেয়ের বাড়িতে ঈদের নিমন্ত্রন দিতে আসেন তিনি৷ আজ সকালে বাড়ি যাবার উদ্দেশ্যে তিনি কড়ইমুড়া বাজারে আসে৷ রাস্তা অতিক্রম করার সময় চেলিখলা থেকে বিশালগড়ে আসছিল টিআর০১-সি-৩৫৮৫ নম্বরের অটো৷ অটোটি ধাক্কা দেয় বৃদ্ধ লোকটিকে৷ সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷ অটো রিক্সাটির সামনের চাকা তাকে হাত দুয়েক টেনে হেচড়ে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়৷ সাথে সাথে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷ ততক্ষণে বৃদ্ধ লোকটি ছটফট করছে দেখে স্থানীয়রা নিজের উদ্যোগে বিশালগড় হাসপাতালে পৌঁছায়৷ অগ্ণিনির্বাপক গাড়িটি ১৫ মিনিট দেরিতে পৌঁছালে স্থানীয়রা ক্ষোভ দেখায়৷

ঈদের নিমন্ত্রণ দিয়ে ফেরার পথে যান সন্ত্রাসে গুরুতর বৃদ্ধ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















