News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদের নিমন্ত্রণ দিয়ে ফেরার পথে যান সন্ত্রাসে গুরুতর বৃদ্ধ
Image

ঈদের নিমন্ত্রণ দিয়ে ফেরার পথে যান সন্ত্রাসে গুরুতর বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ আগস্ট৷৷ মেয়ের বাড়িতে ঈদের নিমন্ত্রন দিয়ে আর বাড়িতে ফেরার পথে দূর্ঘটনায় গুরুতর জখম হন ৮৫ বছরের বৃদ্ধ৷ অটোর ধাক্কায় গুরুতর জখম হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন৷ দূর্ঘটনাটি ঘটে বুধবার সকালে  বিশালগড় থানার অন্তর্গত কড়ইমুড়া বাজারে৷ বয়স্ক ব্যক্তিটির বাড়ি কমলনগরে বলে জানা যায়৷ সংবাদে প্রকাশ, গতকাল বিকালে কমলনগর থেকে নোয়াপাড়াস্থিত মেয়ের বাড়িতে ঈদের নিমন্ত্রন দিতে আসেন তিনি৷ আজ সকালে বাড়ি যাবার উদ্দেশ্যে তিনি কড়ইমুড়া বাজারে আসে৷ রাস্তা অতিক্রম করার সময় চেলিখলা থেকে বিশালগড়ে আসছিল টিআর০১-সি-৩৫৮৫ নম্বরের অটো৷ অটোটি ধাক্কা দেয় বৃদ্ধ লোকটিকে৷ সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷ অটো রিক্সাটির সামনের চাকা তাকে হাত দুয়েক টেনে হেচড়ে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়৷ সাথে সাথে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷ ততক্ষণে বৃদ্ধ লোকটি ছটফট করছে দেখে স্থানীয়রা নিজের উদ্যোগে বিশালগড় হাসপাতালে পৌঁছায়৷ অগ্ণিনির্বাপক গাড়িটি ১৫ মিনিট দেরিতে পৌঁছালে স্থানীয়রা ক্ষোভ দেখায়৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top