News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৪জন
Image

বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৪জন

পাটনা, ২৯ আগস্ট (হি.স.): বিহারের বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়ল। মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৪জন। ১৯টি জেলার ১ কোটি ৭১ লক্ষ মানুষ এখন বন্যাদুর্গত। বিহারের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক দীনেশ চন্দ্র যাদব জানিয়েছেন, বন্যাদুর্গত রাজ্যের ২,৩৭১টি পঞ্চায়েত এবং ১৮৭টি ব্লক।
সূত্রের খবর, ৮ লাখ ৫৪ হাজার ৯৩৬জন দুর্গত মানুষকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে সেনা, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অনেক জায়গাতেই দুর্গতেরা ত্রাণশিবির থেকে ঘরে ফিরতে শুরু করেছেন। জানা গিয়েছে, ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ২ লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬ হাজার ৬৫০জনে। ত্রাণশিবিরের সংখ্যা ২ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ১১৫টিতে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top