বুয়েনস অাইরিস, ২৯ অগাস্ট (হি.স.) : বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে একেবারেই স্বস্তিতে নেই আর্জেন্টিনা। যোগ্যতা পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে তাই বুয়েনস অাইরিসে দলের সঙ্গে যোগ দিলেন লিওনেল মেসি, সের্জিও আগুয়েরো, পাওলো ডিবালা, অ্যাঞ্জেলো ডি’মারিয়ারা। ট্রেনিংয়ের ফাঁকে কোচ জর্জে সাম্পাওলির সঙ্গে আলোচনাও করতে দেখা যায় এল এম টেনকে। সামনেই উরুগুয়ে আর ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপের যোগ্যতা পর্বে দক্ষিণ আমেরিকার গ্রুপে এই মুহূর্তে পঞ্চমস্থানে রয়েছে মেসির দল। রাশিয়া বিশ্বকাপে খেলতে হলে যোগ্যতা অর্জন পর্বের বাকি চার ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে প্রথম চারদলের মধ্যে ঢুকতে হবে। কিন্তু পাঁচ নম্বরেই থেকে গেলে ওসেনিয়া গ্রুপের বিজয়ী দলের বিরুদ্ধে প্লে অফের ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনাকে। অাগামী বৃহস্পতিবার উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে দলে যোগ দিলেন মেসি
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















