News Flash

  • Home
  • Uncategorized
  • সোনার বাট গিলে পুলিশকে বিপাকে ফেলল পাচারকারী
Image

সোনার বাট গিলে পুলিশকে বিপাকে ফেলল পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট৷৷ সোনা পাচারকারীকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ ও বিএসএফ৷ জটিল সমস্যার সৃষ্টি হয়েছে৷ ধৃত পাচারকারী সোনার বাট গিলে খেয়েছে৷ পেটে রয়েছে সোনা৷ পুলিশ তা উদ্ধার করতে পাচারকারীকে নিয়ে গিয়েছে হাসপাতালে৷ চিকিৎসকরা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশের হাতে আসেনি ঐ সোনার বাট৷
সংবাদে প্রকাশ, মহারাষ্ট্রের বাসিন্দা দীপন মনমোহন গুগলী নামে এক যুবককে সোনামুড়া সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানরা আটক করেছে৷ তাকে প্রথমে সন্দেহজনক ভাবে আটক করা হয়৷ বিএসএফের ধারণা সত্যিই হয়েছে৷ ধৃত যুবক পাচারকারী৷ সোনা নিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছিল৷ জওয়ানরা তাকে আটক করে এবং তার হেপাজতে থাকা দুটি সোনার বাট দেখতে পায়৷ জওয়ানরা এগুলি ছিনিয়ে নিতে চাইলে দীপন দুটি বাট মুখে পুড়ে দিয়ে গিলে ফেলে৷ পটে চলে যায় ঐ দুটি সোনার বাট৷ বিএসএফ জওয়ানরা সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশকে জানিয়ে৷ স্থানীয় হাসপাতাল থেকে তাকে আগরতলায় জি বি হাসপাতালে পাঠানো হয়৷ জি বি হাসপাতালের চিকিৎসকরাও বহু চেষ্টা করছে তার পেট থেকে ঐ সোনার বাটগুলি বের করার জন্য৷ তাকে কিছু ওষুধ খাওয়ানো হচ্ছে শৌচকার্য্য হওয়ার জন্য৷ কয়েকবার শৌচকার্য্য করেছে৷ কিন্তু, সোনার বাট তো বের হচ্ছে না৷ কঠোর পুলিশ প্রহরায় জি বি হাসপাতালের চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনার বাটগুলি পেট থেকে বের করার জন্য৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top