News Flash

  • Home
  • Uncategorized
  • লেম্বুছড়ায় তরুণী গৃহবধূ অগ্ণিদগ্দ
Image

লেম্বুছড়ায় তরুণী গৃহবধূ অগ্ণিদগ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ পারিবারিক কলহে রস্যজনকভাবে অগ্ণিদগ্দা তরুনী গৃহবধূ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শহরতলির লেম্বুছলড়া এলাকায়৷ শুক্রবার রাতে শ্বশুর বাড়িতে রহস্যের আগুনে অষ্টমী সরকার (২৯) শরীরের ৮০ ভাগ ঝলসে গিয়েছে৷ গৃহবধূর চিৎকারে স্থানীয় মানুষ ছুটে গিয়ে অগ্ণিদগ্দ অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে এসেছেন৷ খবর পেয়ে অষ্টমীর বাবার বাড়ির লোকজন হাসপাতালে ছুটে গিয়ে হতবাক৷ অভিযোগ, স্বামী সুব্রত সরকার বিয়ের পর থেকেই নির্যাতন চালাত মেয়েকে৷ অবৈধ প্রেমে হাবুডবু এবং পনের জন্য স্ত্রীকে পরিকল্পিত খুনের চেষ্টা করেছে শশুড় বাড়ির লোকজন৷ অভিযোগ করেছেন অগ্ণিদগ্দা মেয়ের মা৷ স্বামী সুব্রত সরকারের চালচলন নিয়ে ও অভিযোগের পাহাড়৷   জানা গিয়েছে লেম্বুছড়া থানায় এফ আই আর করেছে গৃহবধূর বাবার বাড়ির লোকজন৷ খবর লেখা পর্যন্ত পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি৷ সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছে অষ্টমীর মা ও ভাই৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top