News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতে আসেন না সচিব ও জিআরএসরা জেনে শুনে ব্যবস্থা নিচ্ছেন না ব্লক আধিকারীক
Image

পঞ্চায়েতে আসেন না সচিব ও জিআরএসরা জেনে শুনে ব্যবস্থা নিচ্ছেন না ব্লক আধিকারীক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৬ আগস্ট৷৷ বাম সরকারের তথাকথিত মডেল রাজ্যের এক আজব গ্রাম পঞ্চায়েত৷ এই আজব গ্রাম পঞ্চায়েতের দৃশ্য দেখলে স্বয়ং পঞ্চায়েত মন্ত্রী মানিক দে মহোদয়ের চোখ কপালে উঠবে তা নিশ্চিত৷ এই দৃশ্য উত্তর জেলার কদমতলা ব্লকের অঘীন বাংলাদেশ সীমান্ত সাত গঙ্গম গ্রাম পঞ্চায়েতের৷ এই গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সচিব রয়েছেন এবং দুইজন গ্রাম সেবক অর্থাৎ জিআরএস রয়েছেন৷ উনারা কাগজে কলমে থাকলেও বাস্তবে উনারা কোথায় ডিউটি করছেন? সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব মানিক লাল দত্ত নিয়মিত পঞ্চায়েতে আসেন না৷ এমনকি দুজন গ্রাম সেবকও সচিবের পথে পা দিয়েছেন৷ দিনের পর দিন কোন সরকারি কর্মচারীরা পঞ্চায়েতে আসেনা৷ একজন গ্রামের মহিলাকে দিয়ে সকালে পঞ্চায়েত অফিস খোলানো এবং বিকেলে বন্ধ করান পঞ্চায়েত সচিব৷ গ্রামের ঐ মহিলা দীর্ঘ ৮ বৎসর যাবৎ পঞ্চায়েতটি খোলা লাগানোর কাজ করে আসছেন৷ মাঝে মধ্যে জাড়ু সাফাইও করে থাকেন৷ ঐ মহিলা রেখা রানী দাস৷ তার বিনিময়ে ঐ মহিলাকে ৩শ টাকা দেওয়া হয়৷ সেই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় আমাদের প্রতিনিধি৷ সেখানে গিয়ে ঠিক একই ছবি পরিলক্ষিত হয়৷ গ্রাম পঞ্চায়েত খোলা কিন্তু কোন কর্মচারী নেই৷ তখন বিকাল ৩১৮ মিনিট৷ পঞ্চায়েতের অধিন সাধারন জনগণ পঞ্চায়েত এসে সচিবের অপেক্ষায় দিনের পর দিন বসে থাকতে হয়৷ দিনের পর দিন এভাবে সচিব ও দুই জিআরএস অফিস কামাই করে যাচেছন৷ উপস্থিত জনগণ উনাদের মনের ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই পঞ্চায়েতে সচিব ও জিআবএসগণ আসার জন্য পাগল, কারন ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত হওয়াতে এবং কদমতলা ব্লক থেকে অনেকটা দূর হওয়াতে বাড়ি বসে ঠিক সরকারি অর্থ হাতিয়ে নিতে সমস্যা হয়না৷ দুপুর ৩১৮ বাজলেও পঞ্চায়েতের সবকটি চেয়ার খালি৷ পাশাপাশি গোটা পঞ্চায়েতটি মেরামতির কোন উদ্যোগ নেই৷ ভেঙ্গে, ফেটে পড়ে, চুরমার সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েত৷ এক ভুতুরে বাড়ীতে পরিণত হয়েছে সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েত৷ এলাকাবাসীদের অভিযোগ, উনারা দীর্ঘ ৮ বৎসর যাবৎ যন্ত্রণা সহ্য করে আসছেন৷ সচিব ও জিআরএসরা সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েতে যাবার পর অফিস কামাই করতে শুরু করে দেন৷ সাপ্তাহে এক দুদিন আসেন কিনা তাও সন্দেহ৷ পঞ্চায়েতের কোন দরকারি কাজের জন্য দিনের পর দিন পঞ্চায়েত সচিব ও জিআরএসদের আশায় পথ চেয়ে বসে থাকতে হয়৷ গ্রামবাসীরা আরও বলেন, সিপিআইএম পরিচালিত সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান মেম্বাররা দীর্ঘ ৮ বৎসর যাবৎ স্থানীয় শাসকদলীয় এক মহিলাকে দিয়ে প্রতিনিয়ত সকাল বিকেল খোলা লাগানোর কাজ করে আসছেন৷
এদিকে খোলা লাগানোর কাজে নিয়োজিতরেখা রানী দাসের বক্তব্য, তিনি নাকি মাসে ৩০০ টাকার বিনিময়ে দীর্ঘ আট বৎসর যাবৎ অফিস খোলা লাগানোর কাজ করে আসছেন৷ স্থানীয় পঞ্চায়েত মেম্বারগণ উনাকে এই কাজের জন্য রেখেছেন৷ অপরদিকে এ বিষয়ে কদমতলা ব্লকের ব্লক আধিকারিক বৈজয়ন্ত দাস জানান, এ ব্যাপারটা উনার নজরেও আছে৷ সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েতের সচিব ও দুই জিআরএস কে শোকজও করেছিলেন৷ এমন কি এক মাসের বেতন আটকে রেখেছেন পঞ্চায়েত সচিব মানিক লাল দত্তের৷ বিডিও সংবাদ কর্মীদের সামনে আরও বলেন, ব্লক থেকে অনেক দূর এই গ্রাম পঞ্চায়েত৷ প্রায় বাংলাদেশ সীমান্ত, সেই কারনে সেই সুযোগটা ওরা কাজে লাগাচ্ছে৷ তবে বিডিও বৈজয়ন্ত দাস জানিয়েছেন অতিসত্বর সচিব ও জিআরএসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top