News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ১৪৪ ধারা বহাল থাকছে রবিবারও
Image

দিল্লিতে ১৪৪ ধারা বহাল থাকছে রবিবারও

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): ডেরা সাচ্চা সৌদা সমর্থকদের হিংসাত্মক বিক্ষোভের জেরে রাজধানী দিল্লিতে রবিবারও ১৪৪ ধারা বহাল থাকছে। দিল্লি পুলিশের জনসংযোগ আধিকারিক মধুর ভার্মা এখবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ১৪৪ ধারা জারি রাখা হচ্ছে। তবে এর জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হবে না।
ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং শিষ্যা ধর্ষণের মামলায় অভিযুক্ত হওয়ার পরে যে গোলমাল ছড়িয়ে পড়েছে, তারপরে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না দিল্লি পুলিশ। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানা গিয়েছে। দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লিতে ফ্ল্যাগ মার্চ চলছে। সেইসঙ্গে রাজধানীতে চলছে রিজার্ভ ফোর্সের টহলদারিও।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top