বারওয়ালা (গুজরাট), ২৭ আগস্ট (হি.স.): গুজরাটের বারওয়ালায় জিপ ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ১১ জনের| এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক জন| দুর্ঘটনায় মৃত ১১ জনের মধ্যে ৬ জন হলেন পুরুষ এবং ৫ জন মহিলা| মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের বারওয়ালায়, ধুনধাক বারওয়ালা রোডে|
উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মহারাষ্ট্র থেকে ১১ জন যাত্রী নিয়ে গুজরাটের পালিতানা যাচ্ছিল ট্রাকটি| ধুনধাক বারওয়ালা রোডে জিপ ও ট্রাকের সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১১ জনের| গুরুতর আহত অবস্থায় এক জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁর শারীরিক অবস্থাও সঙ্কটজনক| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
গুজরাটের বারওয়ালায় জিপ ও ট্রাকের সংঘর্ষ, মৃত ১১
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















