নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ পারিবারিক কলহে রস্যজনকভাবে অগ্ণিদগ্দা তরুনী গৃহবধূ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শহরতলির লেম্বুছলড়া এলাকায়৷ শুক্রবার রাতে শ্বশুর বাড়িতে রহস্যের আগুনে অষ্টমী সরকার (২৯) শরীরের ৮০ ভাগ ঝলসে গিয়েছে৷ গৃহবধূর চিৎকারে স্থানীয় মানুষ ছুটে গিয়ে অগ্ণিদগ্দ অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে এসেছেন৷ খবর পেয়ে অষ্টমীর বাবার বাড়ির লোকজন হাসপাতালে ছুটে গিয়ে হতবাক৷ অভিযোগ, স্বামী সুব্রত সরকার বিয়ের পর থেকেই নির্যাতন চালাত মেয়েকে৷ অবৈধ প্রেমে হাবুডবু এবং পনের জন্য স্ত্রীকে পরিকল্পিত খুনের চেষ্টা করেছে শশুড় বাড়ির লোকজন৷ অভিযোগ করেছেন অগ্ণিদগ্দা মেয়ের মা৷ স্বামী সুব্রত সরকারের চালচলন নিয়ে ও অভিযোগের পাহাড়৷ জানা গিয়েছে লেম্বুছড়া থানায় এফ আই আর করেছে গৃহবধূর বাবার বাড়ির লোকজন৷ খবর লেখা পর্যন্ত পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি৷ সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছে অষ্টমীর মা ও ভাই৷
লেম্বুছড়ায় তরুণী গৃহবধূ অগ্ণিদগ্দ
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















