কলকাতা, ২৬ আগস্ট (হি.স.) : সোশ্যাল মিডিয়াতে কচ্ছপ বিক্রির বিজ্ঞাপন দিয়ে ডানলপ থেকে গ্রেফতার হল দুই যুবক। ধৃতদের নাম সৌরভ হালদার ও রোহন রঞ্জন। উদ্ধার হয়েছে প্রায় ৫৪টি স্টার প্রজাতির কচ্ছপ।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কচ্ছপ বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিচ্ছিল সৌরভ ও রোহন। এই বিজ্ঞাপনই চোখে পড়ে ‘ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল’ শাখার। এরপরই ধৃতদের খোঁজে নামেন শাখার আধিকারিকরা। ক্রেতা সেজে যোগাযোগ করেন সৌরভ ও রঞ্জনের সঙ্গে। সেখানেই উদ্ধার হয় ৬টি কচ্ছপ। পরে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয় বাকি কচ্ছপগুলিকেও। কচ্ছপগুলির স্বাস্থ্যপরীক্ষার জন্য বন দফতর নিয়ে গিয়েছে। কয়েকটি কচ্ছপ বেশ বড়। কীভাবে এই কচ্ছপগুলি অভিযুক্তরা পেল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে কচ্ছপ বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রেফতার ২
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















