News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় শহীদ ৩ জওয়ান, খতম এক জঙ্গি
Image

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় শহীদ ৩ জওয়ান, খতম এক জঙ্গি

শ্রীনগর, ২৬ আগস্ট (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় পুনরায় তপ্ত হল ভূস্বর্গ| শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জেলা পুলিশ লাইন্সে (ডিপিএল) আচমকাই হামলা চালায় আতঙ্কবাদীরা| সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে এক জন পুলিশ কর্মী ও দু’জন সিআরপিএফ জওয়ানের| এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী| এক জন পুলিশ কর্মীর মাথায় গুলি লেগেছে| তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| নিরাপত্তা রক্ষীদের পাল্টা জবাবে খতম হয়েছে এক জঙ্গি|
উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার ভোর ৪.২০ মিনিট নাগাদ জেলা পুলিশ লাইন্স (ডিপিএল) ঘিরে ফেলে অতর্কিতে হামলা চালায় আতঙ্কবাদীরা| সন্ত্রাসবাদীরা গ্রেনেড ও গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমতিয়াজ আহমেদ শেখ নামে এক পুলিশ কর্মীর| এই হামলায় জখম হন তিন জন পুলিশ কর্মী ও তিন জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ান| নিরাপত্তা রক্ষীরাও পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছেন| গুলি চালানোর পরই জেলা পুলিশ লাইন্সের ভিতরে লুকিয়ে পড়ে দুই-তিন জন সন্ত্রাসবাদী| পরিস্থিতির মোকাবিলা করতে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে|
উচ্চপদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সন্ত্রাসবাদী হামলায় জখম তিন জন পুলিশ কর্মী ও তিন জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হলে, মৃত্যু হয় দু’জন সিআরপিএফ জওয়ানের| এছাড়াও মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন এক পুলিশ কর্মী| জখম অবস্থায় মোট ৪ জন জওয়ান হাসপাতালে চিকিত্সাধীন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top