News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষ, মৃত ভারতীয় নাগরিক
Image

বাংলাদেশে বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষ, মৃত ভারতীয় নাগরিক

ঢাকা, ২৫ আগস্ট (হি.স.): বাংলাদেশের যশোর-বেনাপোল সড়কে বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক| এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেট গাড়ির চালক সহ আরও ৩ জন| মৃতের নাম হল, স্বপন ঘোষ (৩৯)| আহতরা হলেন, স্বপন ঘোষের স্ত্রীর কাজল ঘোষ (৩৫), অঞ্জনা ঘোষ (৫৭) এবং প্রাইভেট গাড়ির চালক আমজেদ হোসেন (৩৮)| শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে যশোর-বেনাপোল সড়কের নাভরন বাজারের কাছে|
বেনাপোল চেকপোস্ট ট্যাক্সি ইউনিয়নের সেক্রেটারি জাভেদ জানিয়েছেন, তিন ভারতীয় নাগরিক বাংলাদেশের শরিয়তপুর বেড়াতে আসেন| শুক্রবার সকালে প্রাইভেট গাড়িতে করে ফেরার পথে যশোর-বেনাপোল সড়কে নাভরন বাজারের কাছে যশোরগামী একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে প্রাইভেট গাড়ির সংঘর্ষ হয়| দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট গাড়ির প্রত্যেক আরোহী| স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভারতীয় নাগরিক স্বপন ঘোষকে মৃত ঘোষণা করা হয়| আহতরা হাসপাতালে চিকিত্সাধীন|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top