News Flash

  • Home
  • Uncategorized
  • অপেক্ষার অবসান, বাজারে এল নতুন ২০০ ও ৫০ টাকার নোট
Image

অপেক্ষার অবসান, বাজারে এল নতুন ২০০ ও ৫০ টাকার নোট

মুম্বই, ২৫ আগস্ট (হি.স.): প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এল নতুন ২০০ ও ৫০ টাকার নোট| মহাত্মা গান্ধী সিরিজের নতুন ২০০ ও ৫০ টাকার নোটে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর উরজিত্ প্যাটেলের স্বাক্ষর রয়েছে| নতুন ২০০ টাকার নোটের ডাইমেনশন হল-৬৬ এমএম x ১৪৬ এমএম| তবে এখনই ব্যাঙ্কের এটিএম থেকে পাওয়া যাবে না নতুন ২০০ টাকার নোট| রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর এক পদস্থ কর্তার কথায়, `এটিএম মেশিনগুলির প্রযুক্তিতে একটু রদবদল না করা হলে এখন যে এটিএম গুলি রয়েছে, সেখান থেকে ২০০ টাকার নোট পাওয়া যাবে না| ২০০ টাকার নোট জমাও দেওয়া যাবে না|’
নতুন ২০০ টাকার নোটের বৈশিষ্ট্য হল, এই নোটের উল্টোদিকে ভারতের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য সাঁচি স্তূপের মোটিফ রয়েছে| নোটটির রঙ উজ্জ্বল হলুদ| নোটটির দু’দিকেই রয়েছে কিছু ডিজাইন ও জ্যামিতিক প্যাটার্ন| আর নতুন ৫০ টাকার নোটের রঙ হল ফ্লুরোসেন্ট|
নোট বাতিলের পর খুচরো ও স্বল্পমূল্যের নোটের অভাব দূর করতে বাজারে এল নতুন ২০০ ও ৫০ টাকার নোট| অর্থ মন্ত্রকের তরফে আগে জানানো হয়েছিল, চলতি মাসের শেষে অথবা সেপ্টেম্বরের গোড়াতেই বাজারে আসতে চলেছে নতুন ২০০ টাকার নোট| কিন্তু, ২৫ আগস্টই বাজারে এল নতুন ২০০ টাকার নোট| উল্লেখ্য, ভারতে এই প্রথম ২০০ টাকার নোট চালু হল| বাজারে আসার পর ২০০ টাকার নোট এখন পাওয়া যাচ্ছে মূলত মুম্বই, দিল্লি ও কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের সদর দফতর ও শাখায়|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top