News Flash

  • Home
  • Uncategorized
  • গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক অধিকার, রায় সুপ্রিম কোর্টের, সন্তুষ্ট সব মহল
Image

গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক অধিকার, রায় সুপ্রিম কোর্টের, সন্তুষ্ট সব মহল

নয়াদিল্লি, ২৪ আগস্ট(হি.স.)৷৷ ব্যক্তিগত গোপনীয়তার রক্ষার অধিকার নাগরিকের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে৷ বৃহস্পতিবার ঐতিহাসিক রায়ে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ স্পষ্টতই জানিয়ে দিল, গোপনীয়তা রক্ষার অধিকার হল মৌলিক অধিকার৷ গোপনীয়তা রক্ষার অধিকার ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ (নাগরিকের জীবন সুরক্ষিত করার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার)-এর অঙ্গ হিসেবেই দেখছে শীর্ষ আদালত৷
এদিকে, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের এই রায়’কে স্বাগত জানিয়েছে৷ এই রায় সংসদ কর্তৃক অনুমোদিত সরকারের আইনগত প্রস্তাবের প্রয়োজনীয় রক্ষাকবচগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মনে করে কেন্দ্র৷
এদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুণ জেটলি বলেন, সুপ্রিম কোর্টের আজকের রায় অত্যন্ত স্বাগত৷ কারণ, এটি মৌলিক অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতাকে শক্তিশালী করবে৷ এই রায়-এ বলা হয়েছে যে, ব্যাক্তিগত অধিকার কোনও সর্র্বত্মক অধিকার নয়৷ এটি সংবিধান- সম্মত নিয়ন্ত্রণ সাপেক্ষ, যা বিভিন্ন ক্ষেত্রে পৃথক পৃথকভাবে নির্ধরিত হবে৷ সরকার সুস্পষ্টভাবে এই অভিমত দিতে চায় যে, এই সংক্রান্ত আইনগুলি আজকের রায়-এর শর্তগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ৷ সুপ্রিম কোর্ট তাদের রায়-এ বলেছে ‘‘প্রয়োজন হচ্ছে ব্যাক্তিগত স্বার্থ ও রাষ্ট্রের আইনগত উদ্বেগের মধ্যে একটি যত্নশীল ও স্পর্শকাতর সমতা বিধানের’’৷ রাষ্ট্রের আইনগত লক্ষ্যের মধ্যে রয়েছে – ‘‘জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখা, অপরাদ প্রতিরোধ এবং তদন্ত, উদ্ভাবনে উৎসাহ প্রদান, জ্ঞানের প্রসার এবং সমাজ কল্যাণের সুযোগ-সুবিধাগুলির অপচয় বন্ধ করা’’৷ সরকার এই লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ৷ এদিকে, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধিও টুইট করে এই রায়কে স্বাগত জানিয়েছেন৷
৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি জে এস খেহর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রোহিনটন নরিম্যান, বিচারপতি আর কে আগরওয়াল, বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এস আব্দুল নজির এবং বিচারপতি এন এম সাপরে৷
১৮৫৪ সালে এম পি শর্মা মামলায় সুপ্রিম কোর্টের ৮ বিচারপতির বেঞ্চ এবং ১৯৬২ সালে খড়ক সিং মামলায় ৬ বিচারপতির বেঞ্চ রায় দিয়েছিল যে গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক অধিকার নয়৷ সেই রায়কেই এদিন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ৷ রায় পড়ে শোনানোর সময় বিচারপতি জে চেলেমেশ্বর বলেছেন, গোপনীয়তা রক্ষার অধিকার ২১ নম্বর অনুচ্ছেদ দ্বারা সুরক্ষিত এবং এটি সংবিধানের অবিচ্ছদ্দ অংশ ও বেঁচে থাকার অধিকারের মতোই সহজাত৷ প্রসঙ্গত, গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক অধিকার হতে পারে না বলে বরাবর দাবি করে এসেছিলেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল রাও৷ তিনি অবশ্য এদিন শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন৷
সুপ্রিম কোর্টের এই রায়ের পরই আধার কার্ড নিয়ে বড়সড় প্রশ্ণচিহ্ণ উঠে গেল৷ কারণ আধার কার্ডে রয়েছে সমস্ত ব্যক্তিগত তথ্য৷ সেই সমস্ত তথ্য গোপন রাখার অধিকার রয়েছে কিনা, তা নিয়েই এদিন ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের৷ এখন এই রায়ের ভিত্তিতে আধার মামলার শুনানি হবে৷
ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে স্বাগত জানালেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী৷ সুপ্রিম রায়ের প্রেক্ষিতে রাহুল টুইট করে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই রায়ে জয় হল প্রত্যেক ভারতবাসার৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন ৯ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ স্পষ্টতই জানিয়ে দিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার হল মৌলিক অধিকার৷ ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি জে এস খেহর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রোহিনটন নরিম্যান, বিচারপতি আর কে আগরওয়াল, বিচারপতি সঞ্জয় কিষাণ কউল, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এস আব্দুল নজির এবং বিচারপতি এন এম সাপরে৷
শীর্ষ আদালতের রায় ঘোষণার পরই রাহুল গান্ধী ট্যুইট করে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই রায়ে জয় হল প্রত্যেক ভারতবাসীর৷ শুধ রাহুল গান্ধীই নন, সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-ও৷ মমতা ট্যুইট করেছেন, ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top