News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে আঠারমুড়ায় জাতীয় সড়ক অবরোধ করল জনতা
Image

পানীয় জলের দাবীতে আঠারমুড়ায় জাতীয় সড়ক অবরোধ করল জনতা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ আগস্ট৷৷ পানীয় জল সহ বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবীতে তেলিয়ামুড়া থানা এবং মুঙ্গিয়াকামী থানার

১৮ মুড়ায় জাতীয় সড়ক অবরোধ৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

সংযোগস্থল চাকমাঘাটস্থিত আঠারমুড়া পাহাড়ে জাতীয় সড়ক অবরোধ করে বঞ্চিত গ্রামবাসীরা৷ দীর্ঘ ৩ ঘন্টা সড়ক অবরোধের পর প্রশাসনিক ভাবে প্রতিশ্রুতি পেয়ে অবরোধ মুক্ত করে জনতা৷ বিদ্যুৎ পরিষেবা অচল থাকলে পানীয় জলের সংকট দেখা দেয় চাকমাঘাট এলাকায়৷ ফলে পাহাড়ী জনপদগুলির মতো চাকমাঘাট এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়৷ এদিকে কয়েক দিন যাবৎ পানীয় জল সংকট ওই এলাকায় দেখা দেয়৷ তার পাশাপাশি বিদ্যুৎ পরিষেবাও বন্ধ থেকে প্রায় সময়৷ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক ও পানীয় জলের দাবীতে চাকমাঘাটস্থিত আঠারমুড়া পাহাড়ে জাতীয় সড়ক অবরোধে বসে স্থানী গ্রামবাসীরা দুপুর আড়াইটে নাগাদ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য্য৷ তেলিয়ামুড়া থানার ও মুঙ্গিয়াকামী থানার পুলিশ৷ প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সাথে কথা বলে প্রতিশ্রতি দেন দাবী গুলি পুবণ করা হবে৷ এদিকে এলাকাবাসীদের মধ্যে থেকে অভিযোগ উঠেছে, প্রতিদিনই আঠারমুড়া পাহাড়ে গাছ কেটে নিচ্ছে বন দস্যুরা৷ গাছ কাটার সময় কাটা গাছগুলি বিদ্যুতের খঁুটি কিংবা তারের উপর পড়ে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকছে প্রায় সময়ই৷ এদিকে লক্ষ্য লক্ষ্য টাকার কাঠ গাড়ীতে করে পাচার হচ্ছে রাতের অন্ধকারে৷ এলাকাবাসীদের দাবী প্রশাসন থেকে বনের গাছগুলিকে রক্ষার পাশাপাশি পানীয় জলের সংকট ও বিদ্যুৎ ব্যবস্থা প্রতিনিয়ত স্বাভাবিক রাখার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top