News Flash

  • Home
  • Uncategorized
  • বার্সেলোনা সন্ত্রাসবাদী হামলার মূল অভিযুক্ত সেই ভ্যান চালককে গুলি করে হত্যা করল পুলিশ
Image

বার্সেলোনা সন্ত্রাসবাদী হামলার মূল অভিযুক্ত সেই ভ্যান চালককে গুলি করে হত্যা করল পুলিশ

বার্সেলোনা, ২২ আগস্ট (হি.স) : বার্সেলোনার লাস রাম্বলাসে সন্ত্রাসবাদী হানায় মূল অভিযুক্ত ইউনেস আবোওইয়াকুব কে স্পেনের পুলিশ গুলি করে হত্যা করেছে । স্পেনিশ পুলিশের দাবি এই ইউনেস আবোওইয়াকুবই সেই ব্যক্তি যে ওই ঘাতক ভ্যানের চালক ছিল । উল্লেখযোগ্য বিষয় হল একটি ঘাতক ভ্যান স্পেনের রাজধানী শহর বার্সেলোনায় লাস রাম্বলাসে এলোপাথারি গাড়ি চালিয়ে মানুষকে পিষে দিয়ে যায় । সেই গাড়ির ধাক্কায় ১৩ জন মানুষ প্রাণ হারান ও আহত হন ১০০জন ।
পুলিশের দাবি সোমবার বার্সেলোনা শহরের পশ্চিম দিকে ৪০ কিলোমিটার দূরে একটি নিকাশি ব্যবস্থার প্লান্টে তার খোঁজ মেলে । পরে সেখানেই তাকে গুলি করে হত্যা করে তারা । মৃত সেই জঙ্গির কাছ থেকে একটি বিস্ফোরক বেল্ট উদ্ধার করে পুলিশ । পরে বোম্ব স্কোয়াডে থেকে দাবি করা হয় যে বেল্টটি নকল । তাতে কোন বিস্ফোরক ছিল না । পুলিশ সূত্র আরও জানানো হয় যে মৃত্যুর সময় ওই জঙ্গি আল্লাহ আকবর বলে চিৎকার করে ওঠেন ।
সূত্র থেকে আরও জানা যাচ্ছে যে এক পেট্রোল পাম্পের কর্মী ওই জঙ্গিকে চিহ্নিত করে পুলিশে খবর দেয় । মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশবাহিনী । প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় ২০ টি গাড়ি নিয়ে ওই জঙ্গির বিরুদ্ধে পুলিশ অভিযানে নামে । তারপর হেলিকপ্টার দিয়ে গোটা এলাকাকে মুড়ে ফেলা হয় ।
পুলিশ জানিয়েছে যে বার্সেলোনায় লাস রাম্বলাসে হামলা চালানোর আগে ২২ বছর বয়সী ইউনেস আবোওইয়াকুব একটি ভ্যানের চালককে হত্যা করে ওই ভ্যানটি অপহরণ করে । পরে সেই ভ্যানের সাহায্যেই ১৩ জনকে হত্যা ও ১০০ জনকে আহত করে ওই যুবক ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে এই বিষয়ে তদন্ত চলবে । তারা জানিয়েছেন যে এই হামলার পেছনে সন্দেহজনক যে ১২ জন জঙ্গি ছিল তার ৮ জনকে হত্যা করা হয়েছে । ৪ জন পুলিশের হেফাজতে রয়েছে । এই হামলার আর এক প্রধানচক্রী এক ইমাম গত বুধবার দক্ষিণ বার্সেলোনার আলকানার নিজের বাড়িতে বিস্ফোরণে মারা যায় । পুলিশ সূত্রে জানানো হয়েছে আরও বড় কোন নাশকতার ছক কষছিল বিস্ফোরক সহযোগে তখনই ভুলবসত বিস্ফোরণে মৃত্যু হয় ওই ইমামের । পরে স্পেনের পুলিশ ওই এলাকা থেকে ১২০ টি ক্যানিস্টার উদ্ধার করে । স্থানীয়দের অভিযোগ ওই ইমাম যুব সম্প্রদায়ের মগজ ধোলাই করে আসছিল ।
উল্লেখ্য এর আগেই স্পেনের জঙ্গি হামলার দায় স্বীকার করে নিয়েছিল আইএস ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top