News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকার ওহাইওতে বিচারককে গুলি করে হত্যার চেষ্টা
Image

আমেরিকার ওহাইওতে বিচারককে গুলি করে হত্যার চেষ্টা

ওয়াশিংটন, ২২ আগস্ট (হি.স) : অতর্কিত আক্রমণ চালিয়ে আমেরিকার ওহাইওতে এক বিচারককে গুলি করে হত্যা করার চেষ্টা করল এক দুষ্কৃতি । বিচারক জোশেফ ব্রওজিস জুনিয়রকে স্থানীয় সময় সোমবার সকাল আটটায় ওহাইওর স্টুবেনবিলে জেফারসন কাউন্টি কোর্ট চত্বরের মধ্যে গুলি করে হত্যা করার চেষ্টা করল এক দুষ্কৃতি । ওই দুষ্কৃতিকে চিহ্নিত করেছে পুলিশ । তার নাম নাথানিয়াল রিচমন্ড । কিন্তু তার এই গুলি চালানোর পেছনে কি উদ্দেশ্য সেটা এখনো পর্যন্ত জানতে পারেনি পুলিশ ।
আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ বিচারককে হেলিকপ্টারে করে পিটসবার্গের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । জানানো হয়েছে তার দ্রুত অস্রপচারের পরে তিনি তাড়াতাড়ি চিকিৎসায় সাড়া দিচ্ছেন । উল্লেখ্যযোগ্য বিষয় হল ওই বিচারক ১৯৯৮ শাল থেকে জেফারসন কাউন্টি কোর্টের সঙ্গে যুক্ত । কিন্তু এই হত্যাকান্ডের সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত নাথানিয়াল রিচমন্ড এখনও অধরা । পুলিশ এক গাড়ি চালককে গ্রেফতার করেছে । সেই গাড়িচালকের বিরুদ্ধে অভিযোগ যে সেই অভিযুক্ত নাথানিয়াল রিচমন্ডকে কোর্টে নিয়ে এসেছিল । জেরায় ওই গাড়িচালক জানিয়েছে যে সে এ ব্যাপারে কিছুই জানে না । গোটা বিষয়টির তদন্ত করছে ওহাইও ব্যরো অফ ক্রিমিন্যাল ইনভেসটিকেশন । পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে ব্যক্তি গুলি চালিয়েছে সে এর আগে জেলে গিয়েছিল ।
সূত্র থেকে আরও জানা যাচ্ছে নাথানিয়াল রিচমন্ড হলেন মালিক রিচমন্ডের ছেলে যার বিরুদ্ধে ২০১২ সালে ধর্ষণের অভিযোগ উঠেছিল । পরে তাকে এর জন্য জেলে যেতে হয়েছিল । সেই বিচারের বিচারক ছিলেন জোশেফ ব্রওজিস জুনিয়র । সেই পুরনো প্রতিহিংসা থেকে এই গুলি করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ । এই হানার পরে বন্ধ করে দেওয়া হয় কোর্ট ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top