News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে মাওবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদী কার্যকলাপ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
Image

দেশে মাওবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদী কার্যকলাপ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লখনউ, ২০ আগস্ট (হি.স.): রবিবার লখনউয়ে জাতীয় তদন্তকারী সংস্থার কাজের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এখানে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে রাজনাথ বিশেষ কয়েকটি প্রসঙ্গ উত্থাপন করেন। তার ভিতর রয়েছে মাওবাদ, সন্ত্রাসবাদ এবং মৌলবাদ।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইএ-র ভূমিকার জন্যেই জম্মু ও কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা কমে এসেছে। সেইসঙ্গে কমেছে মাওবাদী কার্যকলাপ, সন্ত্রাসবাদ এবং মৌলবাদও।

এদিন লখনউয়ে এনআইএ-র নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে এই কথাগুলি বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেছেন, দেশের মাওবাদী কার্যকলাপ ৩৫ থেকে ৪০ শতাংশ কমে গিয়েছে। তাছাড়া, উত্তর-পূর্ব ভারতে জঙ্গি কার্যকলাপও ৭৫ শতাংশ কমে গিয়েছে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে জয় হবে বলে এদিন মন্তব্য করেন রাজনাথ।

এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অনুষ্ঠানে হাজির ছিলেন। যোগী আদিত্যনাথ বলেছেন, প্রতি ৬ মাস অন্তর রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে এনআইএ-র বৈঠক হলে ভালো হয়। তাঁর এই প্রস্তাবকে সমর্থন করে রাজনাথ বলেন, তথ্য আদান-প্রদান করাটা খুবই জরুরি। ভাল কাজের জন্যে সমন্বয় থাকাটা দরকার।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top