News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফতোয়া, নিয়ে দিশেহারা পুলিশের
Image

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফতোয়া, নিয়ে দিশেহারা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ সোশাল মিডিয়ার মুখ্যমন্ত্রী মানিক সরকারের মাথা কাটার ফতোয়া নিয়ে দিশেহারা অবস্থা রাজ্য

মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

পুলিশের৷ পুলিশ রাজনৈতিক চাপ সামলেও ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা নিয়েছে বৃহস্পতিবার রাতে৷ কিন্তু পশ্চিম থানার পুলিশ এপর্যন্ত কোন পথে তদন্ত শুরু করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না৷ পশ্চিম থানার পুলিশ ভারপ্রাপ্ত আধিকারিক জানান, আইটি ধারা সহ বিভিন্ন ধারায় মামলা নেওয়া হয়েছে৷ এই সব ধারাতে সাধারণ পুলিশের পক্ষে তদন্ত সম্ভব নয়৷ ইনফরমেশন টেকনোলজিতে অভিরজ্ঞতা সম্পন্ন পুলিশ আধিকারিকই এইসব তদন্ত করতে পারেন৷ থানা কর্তৃপক্ষের দাবী এখনো তদন্তকারী অফিসার ঠিক হয়নি৷ খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নিরাপত্তা বিষয়ক মামলা নিয়ে পুলিশের এহেন দিশেহারা অবস্থা হওয়ার জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে৷
প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের মাথা কাটলে সাড়ে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে সোশ্যাল মিডিয়ায় ফতোয়া জারি হয়েছে৷ পুলিশ সূত্রের খবর রিয়া রায় নামের একটি ফেইস বুক অ্যাকাউন্ট থেকে প্রথম এই পোস্ট করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেনিয়ে এসেছে৷ স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর ভাষণ বিতর্কের পরই মূলত এই পোস্টটি ফেইস বুকে প্রথম দেখা যায়৷ দ্রুত সর্বত্র ছড়িয়ে যায়৷ এই বিভ্রান্তি মূলক প্রচারে বেশ গতি আসায় পশ্চিম থানার পুলিশ মামলা নেয়৷ কিন্তু মামলা নিলেও তদন্ত প্রক্রিয়া এখনো শুরু হয়নি৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফেইস বুক সংস্থার কাছে সাহায্য চাওয়া হবে পুলিশ সূত্রে জানা গেছে৷ কিন্তু এরপরেও তদন্ত কতটুকু সাফল্য পাবে তা নিয়ে খোদ পুলিশ সদরের আধিকারিকরাই সন্দিহান রয়েছেন৷ কেন না আজ পর্যন্ত সাইবার অপরাধ দমনে রাজ্য পুলিশের সে আই টি একটি ক্ষেত্রেও সাফল্য পায়নি৷ ইতিপূর্বে মানিক সরকারের ভুয়া ফেইসবুক একাউন্ট খোলা নিয়ে দুইবার থানায় অভিযোগ দায়ের করা হয়৷ কিন্তু পুলিশ এতে কোন সাফল্য পায়নি৷ এদিকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ফেইসবুকে মুখ্যমন্ত্রীর মুণ্ডু কাটার ফতোয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মানিক সরকারের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top