News Flash

  • Home
  • Uncategorized
  • টয়লেট এক প্রেম কথা নিয়ে বিতর্কের মুখে অক্ষয়
Image

টয়লেট এক প্রেম কথা নিয়ে বিতর্কের মুখে অক্ষয়

মুম্বই, ২০ আগস্ট (হি.স.): অক্ষয় কুমার কি টয়লেট এক প্রেম কথা ছবিতে সরকারের হয়ে প্রচার করছেন? অক্ষয়ের টয়লেট প্রেম কথা নিয়ে এখন এই প্রশ্ন উঠছে। তাতে অক্ষয় মিডিয়ার ওপর খানিক বিরক্ত। তিনি বলেছেন, এই সমালোচনায় তাঁর কিছু আসে-যায় না। তবে এর মানে এই নয় যে, তিনি কেবলমাত্র সামাজিক ছবিই করছেন। তাঁর কথায়, গোল্ড বা রোবট টু জিরোর মতো ছবিও তিনি করেছেন, যেগুলি সামাজিক ছবি নয়।

আসলে কেন্দ্রীয় সরকারও প্রতিটি বাড়িতে শৌচাগার নির্মাণের জন্যে প্রচার করছেন। একারণেই টয়লেট এক প্রেম কথা সরকারের হয়ে প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে অক্ষয় বলেছেন, ছবিতে আমরা যে বার্তা দিয়েছি, তার সঙ্গে যদি সরকারের প্রকল্পের মিল পাওয়া যায়, তাহলে অসুবিধাটা কোথায়? দেশের গ্রামাঞ্চলের বহু বাড়িতে শৌচাগার নেই। তাতে মহিলারা রীতিমতো বিপাকে পড়ছেন।

অক্ষয় আরও বলেন, প্যাডম্যান ছবিও তো একরকমের সামাজিক প্রচার। আমাদের দেশের ৯১ শতাংশ মহিলাই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারেন না। প্যাডম্যান ছবিতে এটাই তো সামনে আনা হচ্ছে। এতে অসুবিধাটা কোথায়? যদিও এও এক ধরনের প্রচার। প্রসঙ্গত, ইদানীং সামাজিক ছবি করার দিকে ঝুঁকেছেন অক্ষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টয়লেট এক প্রেম কথা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। ছবিটি দেখানো হচ্ছে রাজ্যে রাজ্যে, যাতে মানুষের মধ্যে সচেতনতা গড়ে ওঠে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top