News Flash

  • Home
  • Uncategorized
  • জাহাজ সংস্থাগুলির কম্পিউটার সিস্টেমে জাল বিছিয়েছে হ্যাকাররা
Image

জাহাজ সংস্থাগুলির কম্পিউটার সিস্টেমে জাল বিছিয়েছে হ্যাকাররা

লন্ডন, ২০ আগস্ট (হি.স.): হ্যাকাররা এবার জাল বিছিয়েছে জাহাজ সংস্থাগুলির ওপর। তাতে ধরা পড়েছে বড়সড় জালিয়াতির ঘটনা। সারা পৃথিবীতে বাণিজ্যিক জাহাজের সংখ্যা ৫১ হাজার। এই ৫১ হাজার জাহাজ বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশ পরিবহন করে বলে জানা গিয়েছে।

হ্যাকাররা এখন জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করে বিশেষ কায়দায় গোপন তথ্য জেনে নিচ্ছে। সাইবারকীল নামে একটি সাইবার সিকিওরিটি সংস্থা একটি জাহাজ সংস্থার ই-মেল চালাচালি করতে গিয়ে জেনেছে হ্যাকারদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখা যাচ্ছে, হ্যাকাররা কীভাবে জাল বিছিয়েছে।

কীভাবে জালিয়াতি হচ্ছে, তা ধরা পড়েছে। সংস্থার কম্পিউটার সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ওরা সংস্থার ফাইন্যান্স বিভাগের যে কোনও তথ্য জেনে যাবে। তাছাড়া, ওই জাহাজ সংস্থার আর্থিক লেনদেনে গোলমাল পাকিয়ে দিয়ে জ্বালানির জন্যে যে বিল সংস্থারটির প্রদান করার কথা, তা অন্য সংস্থার অ্যাকাউন্টে চালান করে দিচ্ছে। এভাবে মিলিয়ন ডলার জালিয়াতি হচ্ছে বলে জানা গিয়েছে।

এর জে্রে বিশ্বের জাহাজ সংস্থাগুলি উদ্বিগ্ন। কেননা জাহাজ সংস্থার কম্পিউটার ব্যবস্থায় হ্যাকিং করতে পারলে একদিকে যেমন স্পৰ্শকাতর তথ্য জানা যাবে, পাশাপাশি জাহাজ চলাচলেও গোলমাল পাকাতে পারে হ্যাকাররা। এর ফলে জলদস্যুদের রমরমা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা জলদস্যুরা জাহাজে উঠে বারকোড দেখেই টের পেয়ে যাবে কোন কনটেইনারে কি আছে। আশঙ্কা করা হচ্ছে, কম্পিউটার সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে জলদস্যুরা পুরো জাহাজটিই করায়ত্ত করে নিতে পারে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top