News Flash

  • Home
  • Uncategorized
  • চলতি বছরে রাজস্থান থেকে অপহৃত ও পাচার চার শতাধিক কিশোরী মেয়ে
Image

চলতি বছরে রাজস্থান থেকে অপহৃত ও পাচার চার শতাধিক কিশোরী মেয়ে

জয়পুর, ২০ আগস্ট (হি.স.): একের পর এক মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে রাজস্থানের বানসওয়ারা থেকে। এব্যাপারে নড়েচড়ে বসেছেন স্বেচ্ছাসেবীরা। দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা শিশুশ্রমিক এবং পাচার হওয়া শিশুদের নিয়ে কাজ করেন, তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।

মাসিক ক্রাইম রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, চলতি বছরের জুন পর্যন্ত কিশোরী মেয়েদের নিখোঁজ এবং অপহরণ হওয়ার ৪৫৬টি কেস নথিবদ্ধ হয়েছে।

ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, রাজ্যে নারীপাচারের দালালরা ভুলিয়ে-ভালিয়ে কিশোরী মেয়েদের পাচার করছে। অনেকক্ষেত্রে দালালদের খপ্পর থে্কে মেয়েটিকে উদ্ধার করা গেলেও অভিভাবকেরা ঘরের মেয়ে আর ঘরে ফেরাতে চাইছেন না। উল্টে ওই মেয়েটিকেই দোষারোপ করছেন তাঁরা।

এমন বেশ কিছু ঘটনার কথা জানা গিয়েছে। চলতি বছরের জুলাই মাসে ২২ বছরের যুবক জগমাল জানান, তাঁর ছোটবোন উষা শ্রমিক হিসাবে কাজে যায় গুজরাতে। এরপরে সে রাজস্থানে ফিরে এলে স্থানীয় আবুপাড়া গ্রামের একটি মেলা থেকে নিখোঁজ হয়ে যায়। গুজরাতে তাঁর বোনের এক সহকর্মীই বোনকে অপহরণ করেছে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত মেয়েটির কোনও হদিশ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

তবে শুধুমাত্র এই একটিই নয়, ধারাবাহিকভাবে এ ধরণের ঘটনা বেড়ে চলেছে বলে জানা গিয়েছে। যেমন, বানসওয়ারার বোকিয়াপাড়া গ্রামের বাসিন্দা পুলিশে অভিযোগ দায়ের করেন, দোলের দিন থেকে নিখোঁজ তাঁর ১৫ বছরের মেয়ে শীলা। পুলিশ তদন্তে নেমে যখন এই মেয়েটির হদিশ পায়, তখন সে সাতমাসের অন্তঃসত্ত্বা।

এদিকে বহু মেয়ের এখনও পর্যন্ত কোনও হদিশই পাওয়া যায়নি। স্বেচ্ছাসেবীরা ইতিমধ্যে পুলিশের কাছে দাবি জানিয়েছেন, নিখোঁজ বা অপহৃতা মেয়েদের অবিলম্বে খুঁজে বের করতে হবে। কড়া শাস্তি দিতে হবে অভিযুক্তদের।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top