News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মরত ১১ হাজার ৮৮৪ জন শিক্ষককে প্রশিক্ষণ দেবে ইগনৌ
Image

কর্মরত ১১ হাজার ৮৮৪ জন শিক্ষককে প্রশিক্ষণ দেবে ইগনৌ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ সরকারি কিংবা সরকার স্বীকৃত প্রাথমিক অথবা বুনিয়াদী বিদ্যালয়ে কর্মরত ১১ হাজার ৮৮৪ জন শিক্ষককে প্রশিক্ষণ দেবে ইগনৌ৷ রাজ্য সরকারের সাথে এই মর্মে ইগনৌ’র চুক্তি সাক্ষরিত হয়েছে৷ দুই বছরের ডিপ্লোমা কোর্সের অন্তর্গত শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে৷
নয়াদিল্লিতে রাজ্য সরকারের এসসিইআরটি দপ্তরে অধিকর্তা এবং ইগনৌ’র রেজিস্ট্রার রাজ্যের ১১ হাজার ৮৮৪জন শিক্ষককে প্রশিক্ষণের চুক্তিপত্রে সাক্ষর করেছেন৷ মূলত, এনসিটিই গাইডলাইন অনুযায়ী যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং সরকারি কিংবা সরকার স্বীকৃত প্রাথমিক অথবা বুনিয়াদী বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরাই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন৷ পর্যায়ক্রমে শিক্ষকদের প্রশিক্ষণ দেবে ইগনৌ৷ প্রতিটি স্ট্যাডি সেন্টারে ১০০ জন শিক্ষক নাম নথিভূক্ত করতে পারবেন৷ সংরক্ষিত শ্রেণীর শিক্ষকদের এই কোর্সের অন্তর্গত প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে মার্কসে ছাড় দেওয়ার বিষয়ে বিবেচনা করা হতে পারে বলে জানা গেছে৷
সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক প্রশিক্ষণের বিশেষ ভাবে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ সে মোতাবেক রাজ্য সরকার শিক্ষক প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল৷ ইগনৌ’র সহায়তায় রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত রূপ নিয়েছে৷ ইগনৌ রাজ্যের শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রেস বিবৃতিতে জানিয়েছে৷ প্রাথমিকভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে স্ট্যাডি মেটেরিয়ালের পর্যাপ্ত ব্যবস্থা করা ইগনৌ’র কাছে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ তবে, চুক্তি অনুযায়ী রাজ্যের শিক্ষকদের প্রশিক্ষণের কোন ধরণের ত্রুটি হবে না বলে ইগনৌ কর্তৃপক্ষ দাবি করেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top