News Flash

  • Home
  • Uncategorized
  • অামেরিকার তিন জায়গায় আততায়ী হামলায় মৃত দুই পুলিশ, জখম ৪
Image

অামেরিকার তিন জায়গায় আততায়ী হামলায় মৃত দুই পুলিশ, জখম ৪

ওয়াশিংটন, ২০ অগাস্ট (হি.স.) : অামেরিকার তিন জায়গায় আততায়ীদের হামলায় দুই পুলিশ অাধিকারিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার জন। ফ্লোরিডা ও পেনসিলভানিয়াতে এই হামলাগুলি হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ভার্জিনিয়ার কিসিমেতে দুই পুলিশ অাধিকারিকের উপর হামলা চালায় আততায়ীরা। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। কিসিমের পুলিশ প্রধান ডেফ ও ডেল জানান, খবর পেয়ে সেখানে যান নিরাপত্তারক্ষীরা। আহত দুই পুলিশ অাধিকারিকেরকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে অন্যজন মারা যান।

অন্যদিকে, শুক্রবার রাতে জ্যাকসনভিলে এক আততায়ীর সঙ্গে গুলির লড়াইয়ে আরও দুই পুলিশ অাধিকারিকের আহত হন। বন্দুকবাজও গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।

পেনসিলভানিয়ার ফায়েত কাউন্টিতে গুলির লড়াইয়ে দু’জন নিরাপত্তারক্ষী আহত হন। গুলির লড়াইয়ে হামলাকারীর মৃত্যু হয়।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top