News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যান্টার্কটিকায় বরফের নীচে ৯১টি আগ্নেয়গিরির সন্ধান

অ্যান্টার্কটিকায় বরফের নীচে ৯১টি আগ্নেয়গিরির সন্ধান

এডিনবরা, ২০ আগস্ট (হি.স.): পশ্চিম অ্যান্টার্কটিকায় বরফের আস্তরণের নীচে ৯১টি আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গিয়েছে। এর ফলে ভবিষ্যতে বিপদের আশঙ্কা করছেন গবেষকরা। কেননা অগ্নুত্পা ত হলে বরফস্তরে ধস নামবে। যার জেরে বাড়বে জলস্তরও। আর জলস্তর বাড়লে পৃথিবীর একাংশ জলের তলায় চলে যাবে।

তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, বরফের স্তরের নীচে যে আগ্নেয়গিরিগুলির সন্ধান মিলেছে, সেগুলি এখনও সুপ্ত। ফলে এখনই কোনও ভয়ের আশঙ্কা নেই।

গবেষকরা জানিয়েছেন, চার কিলোমিটার পুরু বরফের নীচে চাপা পড়ে আছে এই আগ্নেয়গিরিগুলি। সবচেয়ে বড় আগ্নেয়গিরিটির উচ্চতা চার হাজার মিটার। অন্যান্য আগ্নেয়গিরিগুলি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ থেকে ৪০০০ মিটার পর্যন্ত।

তবে এখনই ভয়ের কারণ নেই। কেননা নতুন করে বরফ তৈরি হচ্ছে। ফলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকছে

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top