News Flash

  • Home
  • Uncategorized
  • নয়ডায় মেট্রো প্রকল্পে কর্মরত শ্রমিকের মৃত্যু, চাঞ্চল্য
Image

নয়ডায় মেট্রো প্রকল্পে কর্মরত শ্রমিকের মৃত্যু, চাঞ্চল্য

নয়ডা, ১৯ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় সেক্টর ৩৪ এলাকায় অনেক উচ্চতা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মেট্রো প্রকল্পে কর্মরত এক শ্রমিকের| মৃতের নাম হল, গয়া প্রসাদ| পুলিশ সূত্রের খবর, শনিবার নয়ডার সেক্টর ৩৪ এলাকায় মেট্রো প্রকল্পে কর্মরত অবস্থায় অনেক উচ্চতা থেকে পড়ে যান গয়া প্রসাদ নামে এক শ্রমিক|
অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, প্রাণে বাঁচানো যায়নি| চিকিত্সা চলাকালীন প্রাণ হারান ওই শ্রমিক| শোনা যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই মেট্রো প্রকল্পে কর্মরত ছিলেন ওই শ্রমিক| হিন্দুস্থান সমাচার| রাকেশ|
কোটায় প্রহারে মৃত্যু অটো চালকের, তদন্ত শুরু করেছে পুলিশ
কোটা (রাজস্থান), ১৯ আগস্ট (হি.স.): রাজস্থানের কোটায় আততায়ীর প্রহারে মৃত্যু হল এক অটো চালকের| মৃতের নাম হল, লাল সিং তানওয়ার (৪৫)| তাঁর বাড়ি বাপু কলোনির কুনহারি এলাকায়| শুক্রবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে সঞ্জয় গান্ধী নগর এলাকায়| বিজ্ঞান নগর পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর (এসআই) রমেশ চন্দ ভার্গব জানিয়েছেন, শুক্রবার রাত তখন ১০টা হবে, বাড়িতে ফিরছিলেন অটো চালক লাল সিং তানওয়ার| সঞ্জয় গান্ধী নগর এলাকায় ব্রিজের নিচে তাঁর পথ আটকায় অজ্ঞাত পরিচয় আততায়ী| কোনও কিছু বুঝে ওঠার আগেই হামলা চালানো হয়| খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ| আশঙ্কাজনক অবস্থায় অটো চালক লাল সিং তানওয়ারকে মহারাও ভীম সিং (এমবিএস) হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, তাঁকে প্রাণে বাঁচানো যায়নি|
মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| মৃতের পরিবারের অভিযোগ, তাঁদের প্রতিবেশী ভূপেন্দ্র সিং খুনের ঘটনার সঙ্গে যুক্ত| পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top