নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স) : ডোকলাম ইস্যু ভারতের হয়েই সওয়াল করল জাপান । ডোকলাম ইস্যুতে ভারতে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত কেঞ্জি হিরামাতসু সাংবাদিকদের জানিয়েছেন যে ‘একতরফাভাবে বলপ্রয়োগ করে স্থিতাবস্থা পরিবর্তন করার প্রচেষ্ঠা চলছে’।তিনি জানান যে জাপান বুঝতে পারছে বিতর্কিত ডোকলাম অঞ্চলকে নিয়ে চিন এবং ভুটানের মধ্যে বিবাদ চলছে এবং দুই রাষ্ট্রই মেনে নিয়েছে যে ওই অঞ্চলটি বিতর্কিত । তিনি জানান যে একতরফাভাবে বলপ্রয়োগ করে এই সমস্যার সমাধান করা যাবে না । ডোকলাম ইস্যুতে যুক্ত থাকা সবপক্ষের কথা শুনতে হবে ও আলোচনার মাধ্যমেই এর শান্তিপূর্ণ সমাধান করতে হবে ।
ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জানান যে ডোকলাম ইস্যুতে ভারত ও চিনের মধ্যে দীর্ঘ দুইমাস ধরে চলতে থাকা বিবাদের উপর জাপান লক্ষ্য রাখছে । কারণ এর ফলে এশিয়ার ওই অঞ্চলের শান্তির উপর প্রভাব পড়তে পারে ।
ভারতে প্রসঙ্গে তিনি জানান যে ভুটানে সঙ্গে চুক্তি থাকার কারণেই ভারত ডোকলাম ইস্যুতে হস্তক্ষেপ করেছে ।উল্লেখ্য কিছুদিন আগে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছিলেন যে ডোকলাম ইস্যুতে ভারত আলোচনা চালিয়ে যাওয়া আগ্রহী । যেকোন কূটনৈতিক উপায়ে এই আলোচনার পক্ষে সওয়াল করেছেন ভারতের বিদেশমন্ত্রী এবং এর শান্তিপূর্ণ সমাধানের জন্য বারবার দাবি জানিয়ে আসছিল ভারত ।
অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে সবপক্ষই ডোকলাম থেকে সেনা সরিয়ে নিক । কিন্তু চিন তাতে রাজি নয় । পাল্টা চিনের দাবি ছিল ভারত শুধু সেনা সরিয়ে নিক ওই অঞ্চল থেকে । উল্লেখ্য ওই অঞ্চলে চিন সেনাবাহিনী রাস্তা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল । যেটার প্রতিবাদ ভারতের সহযোগী দেশ ভুটান করেছিল । পাশাপাশি ভারতের চিন্তা ছিল যে ওই এলাকায় চিন রাস্তা তৈরি করে নিলে ভারত এবং ভুটানের সীমান্তের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে ।

ডোকলাম ইস্যু ভারতের পাশেই দাঁড়াল জাপান
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















