News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় বংশোদ্ভূত তরুণের ওপর হামলা অকল্যান্ডে
Image

ভারতীয় বংশোদ্ভূত তরুণের ওপর হামলা অকল্যান্ডে

অকল্যান্ড, ১৭ আগস্ট (হি.স.): ২৫ বছর বয়স্ক এক ভারতীয় বংশোদ্ভূত তরুণকে বেধড়ক মারধর করেছে দুষ্কৃতীরা। ঘটনাটি অকল্যান্ডের। পুলিশ এখনও ওই তরুণের পরিচয় জানতে পারেনি। তবে তাঁর আঘাত গুরুতর। পুলিশ জানিয়েছে, ওই তরুণকে গুরুতর আহত অবস্থায় অকল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি মঙ্গলবার গভীর রাতের। ঘটনাস্থল অকল্যান্ডের টাকানিনি। গোয়েন্দা বিভাগের অফিসার কারেন ব্রাইট জানিয়েছেন, দুষ্কৃতীরা বেসবলের ব্যাট নিয়ে বেধড়ক মারধর করেছে নামে ওই তরুণকে। টহলদারি পুলিশ রাস্তায় পড়ে থাকা জখম ওই তরুণকে উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হলেও বুধবার রাত পর্যন্ত জানা যায়নি কে বা কারা ওই তরুণের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করেছে।
পুলিশের তরফে দুষ্কৃতীদের সনাক্তকরণে জনসাধারণের সহায়তা চাওয়া হয়েছে। আহত তরুণ ভারতীয় বংশোদ্ভূত হিসাবে পুলিশ অনুমান করলেও এখনও পর্যন্ত তার প্রকৃত পরিচয় জানা যায়নি। কালো জিনস আর স্নিকার পরিহিত ওই তরুণের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি পুলিশ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top