News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্কিত সিরিয়াল নিয়ে ব্যবস্থা বিসিসিসি-র
Image

বিতর্কিত সিরিয়াল নিয়ে ব্যবস্থা বিসিসিসি-র

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): পেহরেদার পিয়া কী নামে বিতর্কিত টিভি সিরিয়ালটি নিয়ে ব্যবস্থা নিল ব্রডকাস্টিং কনটেন্ট কমপ্লেইন্ট কাউন্সিল বা বিসিসিসি। বিসিসিসি সোনি টিভিকে ওই সিরিয়ালটি রাত সাড়ে আটটার পরিবর্তে রাত দশটার স্লটে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে বিসিসিসি নির্দেশ দিয়েছে, সিরিয়ালটি চলাকালীন স্ক্রোল দিয়ে জানাতে যে, এই সিরিয়ালের মাধ্যমে নাবালক-নাবালিকার বিয়েতে কোনওভাবেই মদত দেওয়া হচ্ছে না।
সম্প্রতি পেহরেদার পিয়া কী নামে এই সিরিয়ালটি নিয়ে বিতর্ক দানা বাঁধে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দ্বারস্থ হন প্রতিবাদীরা। তাঁদের অভিযোগ, এই সিরিয়ালে ১৮ বছরের একটি মেয়ের সঙ্গে ১০ বছরের এক বালকের দাম্পত্য সম্পর্ক দেখানো হয়েছে। দেখানো হয়েছে ফুলশয্যার দৃশ্যও। দাবি করা হয়, এই সিরিয়ালটি বন্ধ না করলে দর্শকদের মনে এর কুপ্রভাব পড়বে।
এরপরেই এই ব্যবস্থা নিল বিসিসিসি বা ব্রডকাস্টিং কনটেন্ট কমপ্লেইন্ট কাউন্সিল।
সিরিয়ালটি এখন চলছে সোনি টিভিতে। সোনির তরফে জানানো হয়েছে, বিসিসিসি-র নোটিশ তাঁরা এখনও হাতে পাননি। নোটিশ পেলে তাঁরা পরবর্তীতে কী করবেন, তা ঠিক করবেন। প্রসঙ্গত, সিরিয়ালটি বন্ধের দাবিতে গণসই সম্বলিত প্রতিবাদপত্র কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে পেশ করা হয়। এদিকে সিরিয়ালটির প্রযোজক শশী এবং সুমিত মিত্তালের বক্তব্য, বেশিরভাগ মানুষ সিরিয়ালটি না দেখেই শোনাকথার ওপর ভিত্তি করে প্রতিবাদ করেছেন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top