News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনে কাদাধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে
Image

পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনে কাদাধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

পশ্চিম আফ্রিকা, ১৭ আগস্ট (হি.স.): ভয়াবহ কাদাধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। নিখোঁজ অন্তত ৬০০জন। এদিকে আবহাওয়া ভাল নয়। প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ফলে উদ্ধারের কাজ এখন ব্যাহত। উপরন্তু পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। কাদাধসে চাপা পড়ে মারা গিয়েছেন বহু মানুষ। সেইসময়ে তারা ঘুমন্ত অবস্থায় থাকায় পালানোর সুযোগ পর্যন্ত পাননি। বহু বাড়িঘরদোর কাদাধসের নীচে চাপা পড়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে প্রাণহানির সংখ্যা কয়েকগুণ বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। এদিকে আবহাওয়া খারাপ থাকায় সেনাবাহিনী এখনও দুর্গত এলাকায় পৌঁছতে পারেনি। ঢিমেতালে কোনওমতে চলছে উদ্ধারের কাজ।
সিয়েরা লিওনে এই দুর্যোগের জেরে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রেডক্রসের মুখপাত্র প্যাট্রিক মাসাকুই বলেছেন, এপর্যন্ত যে ২৯৭টি দেহ উদ্ধার করা হয়েছে তার ভিতর ১০৯দেহ পুরুষের, ৮৩টি দেহ মহিলার ও ৮৩জন মহিলার দেহ রয়েছে। তাছাড়া, কয়েক হাজার মানুষ কাদাধসে চরম ক্ষতির মুখে পড়েছেন। ছড়িয়ে পড়ছে কলেরা।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top