News Flash

  • Home
  • Uncategorized
  • চতুর্থ ট্রফি জিতল রিয়াল মাদ্রিদ, বার্সাকে ২-০ হারাল
Image

চতুর্থ ট্রফি জিতল রিয়াল মাদ্রিদ, বার্সাকে ২-০ হারাল

মাদ্রিদ, ১৭ অগাষ্ট (হি.স.) : বছরের চতুর্থ ট্রফি জিতল রিয়াল মাদ্রিদ৷ বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে ২-০ হারাল রোনাল্ডো বিহীন রিয়াল৷ এ মরশুমে টানা দ্বিতীয়বার কাতালানদের পরাজিত করল জিদানের ছেলেরা৷ ‘গ্যালাকটিকোস’দের হয়ে গোলদুটি করেন আসেনসিও ও বেঞ্জিমা৷ ২০১২ পর এই প্রথম স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল৷
বুধরাত রাতে দর্শকদের প্রত্যাশা ছিল ১-৩ পিছিয়ে থাকা বার্সেলোনা এই ম্যাচে পাল্টা লড়াই দেবে৷ কিন্তু অাশায় ফের ছাই পড়ল৷ নেইমার চলে যাওয়াও বার্সার একদিক প্রায় অকেজো হয়ে পড়ে৷ খেলা শুরুর চার মিনিটেই বার্সার জালে বল জড়িয়ে দেন স্পেনের নতুন প্রতিভা আসেনসিও৷ এনিয়ে টানা ৬৮ ম্যাচে গোল করল রিয়াল৷ ৩৩ মিনিটে ভাসকেসের শট পোস্টে লাগায় বেঁচে যান মেসিরা৷ তবে রিয়ালের আক্রমণ বেশিক্ষণ আটকে রাখতে পারেননি তারা৷ ৩৯ মিনিটে বেঞ্জিমার গোলে ২-০ এগিয়ে যায় ‘লস ব্লাঙ্কোস’৷ বিরতিতে স্কোরলাইন ২-০ রেখে মাঠ ছাড়ে জিদানের ছেলেরা৷ দ্বিতীয়ার্ধে মেসির নেতৃত্বে আক্রমণে ফেরে বার্সা৷ ৫৩ মিনিটে রিয়ালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলে শট নেন এলএম টেন৷ কিন্তু ক্রসবারে লেগে তা বাইরে চলে যায়৷ ৭১ মিনিটে আর্জেন্তাইন তারকা আরেকটি শট নিয়েছিলেন কিন্তু রিয়ালকে বাঁচিয়ে দেয় পোস্ট৷ নেইমার চলে যাওয়ায় এমনিতেই মেসির উপর চাপ বেড়ে যায়৷ তার উপর ইনিয়েস্তাও ছিলেন না৷ বার্সা খেলা ছিল শুরু থেকেই ছন্দহীন, খেলোয়াড়দের মধ্যে ছিল বোঝাপড়ায় ঘাটতি৷ দলে নতুন খেলোয়াড় না সই করালে শুধু মেসিকে দিয়ে যে আটকানো রিয়ালকে আটকানো যাবে সেটা ভালোই বুঝতে পারছেন বার্সেলোনার কর্তারা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top