News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত এক ব্যক্তি
Image

প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ সীমানা বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর রক্তক্ষয়ী সংঘর্ষ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধর্মনগর থানাধীন মোটরস্ট্যান্ড এলাকায়৷ দীর্ঘদিনের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে রবিবার সকালে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে বিপ্লব সূত্রধর ও অমিত সূত্রধর বাড়ি থেকে ডেকে বের করে এলোপাথাড়ি দা দিয়ে মাথায় কুপিয়ে জখম করেছে বাপন সূত্রধরকে৷ আত্মরক্ষায় বাপনের চিকিৎসার শুনে স্থানীয়রা এগিয়ে আসতেই অভিযুক্তরা পালিয়ে গিয়েছে বলে খবর৷ সম্পত্তি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ ঘিরে রক্তাক্ত হয়েছে একজন এই খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে৷ গুরুতর জখম বাপন সূত্রধরকে ধর্মনগর হাসপাতালে নিয়ে গেলেও মাথায় আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা জি বি হাসপাতালে রেফার করেছেন৷ বর্তমানে আহতের চিকিৎসা চলছে জিবি তে৷ ধর্মনগর থানায় পরিকল্পিত খুনের অভিযোগ জানিয়ে এফ আই আর করেছে আহতের পরিবার৷ খবর লেখা পর্যন্ত অভিযুক্তদের এখনো আটক করতে পারেনি পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top