News Flash

Image

জোটের পথে বিজেপি

১৮ এর বিধানসভা নির্বাচনে বিজেপি একের বিরুদ্ধে এক প্রার্থী দিবে বলিয়া বারবার দাবি করিতেছে৷ সম্প্রতি সাব্রুমে সিপিএম রাজ্য কমিটির সদস্য নারায়ণ কর বিজেপির এমন দাবি ফুৎকারে উড়াইয়া দিয়া দাবি করিয়াছেন যে, বিজেপির এমন খায়েস কোনও দিন পূর্ণ হইবে না৷ কেননা, প্রার্থী একের বিরুদ্ধে এক নয়৷ তাহা চার হইতে পাঁচও হইতে পারে৷ এবং কি করিয়া হইবে তাহাও তিনি বুঝাইয়া দিয়াছিলেন৷ অন্যদিকে বিজেপি একের বিরুদ্ধে এক প্রার্থী দিবার জন্যে ইতিমধ্যে তোড়জোর শুরু করিয়া দিয়াছে৷ কেননা, বিজেপি নেতৃত্বরা ভালো করিয়া বুঝিতেছেন যে, অবাম প্রার্থী বেশী হইলে সিপিএম লাভবান হইবে৷ সিপিএমের একটি নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক রহিয়াছে৷ পক্ষান্তরে অবাম ভোট বহুধায় বিভক্ত৷ অবামরা বহুধা-র পথে হাটিবে৷ আর বাম ভোটাররা এক পথে হাটিবে৷ দীর্ঘ বছর ধরিয়া তাহারা এইভাবে হাটিবার কারণে বামফ্রন্ট তথা সিপিএম মসনদে ফিরিয়া আসিতেছে৷ অন্যদিকে অবাম প্রার্থীদের অবস্থা শোচনীয় হইতেছে৷ অনেক প্রার্থীর জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হইতেছে৷ বিজেপি এইবার এমন ধারা পরিবর্তন করিতে চাহিতেছে৷ কেননা, বিজেপি নেতৃত্বরা সম্যকভাবে উপলব্ধি করিতে পারিতেছেন যে, এই ফাঁক বন্ধ করা না গেল কাজের কাজ কিছুই হইবে না৷ শুধু তর্জন গর্জনই সার হইবে৷ ইহার প্রেক্ষিতে বিজেপি নির্বাচনের অনেক আগে হইতে মাঠে নামিয়া পড়িয়াছে৷ ক্ষমতা দখলের জন্য তাহারা রণ কৌশল ঠিক করিয়া অগ্রসর হইতেছে৷ এবং একের বিরুদ্ধে এক প্রার্থী দিবার জন্য নানা ভাবে ছক কষিতেছে৷
বিজেপি নেতৃত্ব ভালো করিয়াই বুঝিতেছেন যে, রাজ্যে ক্ষমতায় আসিবার একমাত্র সোপান হইল পাহাড়৷ বিধানসভার ষাটটি আসনের মধ্যে পাহাড়ে রহিয়াছে বিশটি আসন৷ সুতরাং বিজেপির জন্য পাহাড় দখল অনিবার্য হইয়া পড়িয়াছে৷ কিন্তু, পাহাড়ে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলের অভাব নাই৷ ইহার মধ্যে দুইটি দল আবার আলাদা রাজ্যের দাবীদার৷ এই দল দুইটি হল দ্বিধাবিভক্ত আইপিএফটি এবং টিএসপি তথা তিপ্রাল্যান্ড স্টেট পার্টি৷ এই সদ্য গজাইয়া উঠা পার্টির সুপ্রিমো হইলেন চিত্তরঞ্জন দেববর্মা৷ অন্যদিকে রহিয়াছে এডিসিতে অধিক ক্ষমতার দাবীদার আইএনপিটি সহ অন্যান্য ছোটখাটো আঞ্চলিক দল৷ বিজেপি এইসব আঞ্চলিক দলের উপর জোর দিতেছে৷ অন্যদিকে নেডা- তথা নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের আহ্বায়ক অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বারবার রাজ্য সফরে আসিতেছেন৷ ছোট ছোট আঞ্চলিক দলগুলি নিয়া আসামে বিজেপির সফল উত্তরণের পর এই রাজ্যেও বিজেপি একই কায়দায় আগাইতে চাহিতেছে৷ ইহার ফলশ্রুতিতে পাহাড়ের এক সময়ের শক্তিশালী উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটি ও এনসিটির সাথে বিজেপি অনেকটা সমঝোতার পথে আগাইয়া গিয়াছে৷ আইএনপিটি সুপ্রিমো বিজয় কুমার রাঙ্খলের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের এই ব্যাপারে কথাবার্তা হইয়াছে৷ রাজনাথ সিং এডিসিতে অধিক ক্ষমতা প্রদানের বিষয়ে সহমত পোষণ করিয়াছেন৷ সেই সাথে পাহাড়ে বিজেপির সহিত জোটের বিষয়টি লইয়া আলোচনা হইয়াছে৷ তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয় নাই বলিয়া জানাইয়াছেন রাঙ্খল৷ তবে ইহাও সত্য যে, বিজেপি অত্যন্ত সন্তর্পণে নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুত করিতেছে৷ পাহাড়ে আর বড় শক্তি হইল আলাদা রাজ্যের দাবীদার আইপিএফটি৷ দ্বিধাবিভক্ত এই দলকে যেকোনও কৌশলেও সামাল দিতে পারিলে বিজেপির জয়ের পথ অনেকটা সুগম হইবে৷ কেননা, পাহাড়ে তখন একের বিরুদ্ধে এক প্রার্থীই প্রাধান্য পাইবে৷ আর নাম সর্বস্ব কিছু দল থাকিলেও তাহারা ধর্তব্যের মধ্যে পড়িবে না৷ সমতলেও বিজেপি এইভাবে ছক কষিয়া অগ্রসর হইতেছে৷ বর্তমানে কংগ্রেস ও তৃণমূল লইয়া রাজ্যবাসীর কোনও হেলদোল নাই৷ বর্তমানে রাজ্য রাজনীতিতে সিপিএম এবং বিজেপি হাওয়া বহিতেছে৷ নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে চাহিবে বটে৷ তবে এমন চাওয়া ভাত খাইবার সময়ে কয়েকটা ভাত থালা হইতে পড়িয়া যাইবার মত হইবে৷ এমন দশা তেমন কোনও হতাশার সৃষ্টি করিতে পারিবে না বলিয়া বিজেপির নেতৃত্বদের ধারণা৷ এবং এই ধারণার বশবর্তী হইয়া বিজেপি বারবার দাবি করিতেছে যে, একের বিরুদ্ধে একের লড়াই হইবে৷ সেই পথেই হাটিতেছে বিজেপি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top