News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি হামলায় রক্তাক্ত বুরকিনা ফাসো, মৃত ১৭
Image

জঙ্গি হামলায় রক্তাক্ত বুরকিনা ফাসো, মৃত ১৭

ওয়াগাদৌগৌ, ১৪ আগস্ট (হি.স.): জঙ্গি হামলায় রক্তাক্ত হল দক্ষিণ আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি জনপ্রিয় রেস্তোরাঁ| স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত ৯টা নাগাদ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদৌগৌ-র কোয়ামে এনক্রুমা অ্যাভিনিউয়ে হাজির হয় ৩ সশস্ত্র জঙ্গি| সেই সময় আজিজ ইস্তানবুল রেস্তোরাঁর বাইরে খাবার খাচ্ছিলেন সাধারণ মানুষ| কোনও কিছু বুঝে ওঠার আগেই তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা| অতর্কিতে হামলায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে একজন তুর্কি রয়েছেন| জখম হয়েছেন দুই বিদেশি নাগরিক সহ অন্তত ১০ জন| জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক| তাই প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো বাড়তে পারে|পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে তিন আতঙ্কবাদী| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি| প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত তখন ৯টা হবে, আচমকাই হাজির হয় সশস্ত্র ৩ আতঙ্কবাদী| রেস্তোরাঁর বাইরে বসে তখন খাবার খাচ্ছিলেন সাধারণ মানুষ| অতুর্কিতে হামলা চালানোর পরই পালিয়ে যাওয়া চেষ্টা করে আতঙ্কবাদীরা| তবে, তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে| নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে ৩ সন্ত্রাসবাদী|
উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারি মাসে কোয়ামে এনক্রমা অ্যাভিনিউয়েরই একটি হোটেল ও ক্যাপুচিনো রেস্তোরাঁর বাইরে ঠিক একই কায়দায় হামলা চালিয়েছিল জঙ্গিরা| পণবন্দি করে রাখা হয়েছিল ১৭০ জনকে| তাঁদের মধ্যে ৩০ জনকে হত্যা করা হয়| ভয়াবহ সেই হামলার দায় স্বীকার করেছিল আল-কায়দা|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top