News Flash

  • Home
  • Uncategorized
  • চিদাম্বরমের পুত্র কীর্তিকে সিবিআইয়ের সামনে হাজিরার নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

চিদাম্বরমের পুত্র কীর্তিকে সিবিআইয়ের সামনে হাজিরার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি ১৪ অগাস্ট (হি.স.): মাদ্রাস হাইকোর্টের আদেশ কার্যত খারিজ করে আইএনএক্স মিডিয়ায় বিদেশী লগ্নির চুক্তির তছরুপের ঘটনায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী পি.চিদাম্বরমের ছেলে কীর্তি চিদাম্বরমকে সিবিআইয়ের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত | মাদ্রাজ আদালতের জারি করা এই আদেশ আগামী শুক্রবার পর্যন্ত আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট| সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএম কেহরের নেতৃত্বে গঠিত বেঞ্চ সোমবার দুপুরে এই মামলার শুনানির পর এই নির্দেশ জারি করেছে|
এদিন শুনানি চলা কালীন সুপ্রিমকোর্ট কীর্তিকে ভৎসনা করে বলেছে, তিনি আদালতের দেওয়া নোটিসের অমান্য করেছেন| তাই কীর্তি ওপর ভরসা করা যাবে না| নিজেকে নির্দোষ প্রমাণ করতে তাকে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে| এদিন আদালত কীর্তির উদ্দ্যেশ্যে বলে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের ঘটনায় তাকে সিবিআইকে সাহায্য করা উচিত| কোর্ট এদিন আরও বলে অভিযুক্তদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোর্টের তিক্ত অভিজ্ঞতা রয়েছে| কারণ কোনও অভিযুক্ত দেশের বাইরে গেলে আর ফিরে আসতে চায় না|
যদিও, এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, কীর্তি মাদ্রাজ হাইকোর্টে তার বিরুদ্ধে ওঠা এফআইআর-এর আবেদন জারি রাখতে পারেন | এদিন সকালে যখন সিবিআই সুপ্রিম কোর্টের কাছে এই মামলার বিষয়ে আবেদন জানান, সেই আবেদনে সাড়া দিয়ে কোর্ট এদিনই শুনানির জন্য তৈরি হয়ে যায়| সিবিআইও এদিন সুপ্রিম কোর্টকে জানান, কীর্তির বিরুদ্ধে ওঠা আইএনএক্স মিডিয়ায় বিদেশী লগ্নির ঘটনায় এখনও তদন্তে চলছে| এই ঘটনায় সিবিআই মাদ্রাজ কোর্টে কীর্তির বিরুদ্ধে লুক-আউট জারির আবেদন জানালে, মাদ্রাজ হাইকোর্ট ১০ আগস্ট পর্যন্ত স্টে অর্ডার দিয়েছিল| এদিন সিবিআই তাদের আবেদনে জানিয়েছেন, এই মামলায় তারা দিল্লিতে এফাইআর দায়ের করে এবং সেখান থেকেই তারা সার্চ ওয়ারেন্টের অনুমতি পায়| তাই মাদ্রাজ হাইকোর্টের এই বিষয়ে কোনও কিছু বলার এক্তিয়ার নেই|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top