রামেশ্বরম, ১৪ আগস্ট (হি.স.): আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে শ্রীলঙ্কা টেরিটোরিয়ালে মাছ ধরার অপরাধে তামিলনাড়ুর বাসিন্দা ৪ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা| পাশাপাশি আটক করা হয়েছে মত্স্যজীবীদের ব্যবহার করা নৌকাও| ধৃত মত্স্যজীবীরা তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার আক্কারাপেট্টাই-এর বাসিন্দা|মত্স্য দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার শ্রীলঙ্কা উপকূলে মাছ ধরছিলেন তাঁরা| তখনই ৪ জন তামিল মত্স্যজীবীকে গ্রেফতার করে শ্রীলঙ্কা নৌসেনা| গ্রেফতার করার পর তাঁদের কাঙ্গেসানথুরাই নিয়ে যাওয়া হয়েছে| উল্লেখ্য, গত ৭ দিনে এই নিয়ে ৬৫ জন তামিল মত্স্যজীবীদের গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা|
আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন, ধৃত ৪ জন তামিল মত্স্যজীবী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















