ভোপাল, ১৩ আগস্ট (হি.স) : মধ্য প্রদেশের রাজধানী ভোপালের কলিয়াসোত এলাকায় ফের একবার বাঘিনীর দেখা পাওয়া গেল । শনিবার বিকেল বেলায় শিকারের খোজে জনবহুল এলাকার এক রাস্তায় চলে এসেছিল । এই ঘটনার জেরে মধ্য প্রদেশের বন দফতর ওই এলাকাজুড়ে রেড এ ল্যার্ট জারি করেছে। আর ওই বাঘিনীর খোঁজে এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা ।
অনেকদিন পরে ফের একবার জনবহুল এলাকায় কালিয়াসোতে বাঘিনীর দেখা পাওয়া গেল ।কেরবা-কালিয়াসোতের জঙ্গলে থাকা এই বাঘিনীকে শনিবার বিকেলবেলা জাগরণ লেক সিটি দিকে যাওয়া রাস্তায় এই বাঘিনীকে দেখতে পাওয়া যায় । বাঘিনী জনবহুল এলাকায় চলে আসার ফলে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় । এরপর আবার বাঘিনী জঞ্জলের দিকে চলে যায় ।
এই খবর পাওয়ার পরেই বাঘিনীকে ধরতে বন বিভাগের কর্মীরা ওই এলাকায় যায় । রবিরার সকাল পর্যন্ত তারা বাঘিনীকে ধরার জন্য ফাঁদ পেতে রাখে । পাশাপাশি কোন অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ওই রাস্তায় গাড়ি এবং মানুষের যাতায়াত নিয়ন্ত্রিত করেছে বণ দফতর ।

ভোপালের জনবহুল রাস্তার উপর বাঘিনীর হানা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















