গোরক্ষপুর, ১৩ অগাষ্ট (হি.স.) : গোরক্ষপুরের বিআরডি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার জেরে ৩৭টি শিশুসহ ৬৪ জনের মৃত্যুর অভিযোগ ওঠার পর মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এদিন ওই হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গোরক্ষপুরের ঘটনায় চিন্তিত, অপরাধীদের কখনওই ছাড় দেওয়া হবে না।
এই গোরক্ষপুর যোগী আদিত্যনাথের নির্বাচনী কেন্দ্র। গোরক্ষনাথ মন্দিরের মহান্তকে গোরক্ষপুর কখনও খালি হাতে ফেরায়নি। সেখানে তাঁর মুখ্যমন্ত্রিত্বে এভাবে শিশুমৃত্যুর ঘটনায় দৃশ্যতই অস্বস্তিতে পড়া আদিত্যনাথ আজ হাসপাতাল পরিদর্শনে আসেন। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। পরে মুখ্যমন্ত্রী বলেন, গোরক্ষপুরের ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন। তিনিই পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে, অপরাধীদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যে তা উদাহরণ হয়ে থাকবে।
যোগী অারও জানান, মুখ্য সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে তাঁর সরকার। কমিটি খতিয়ে দেখবে বিআরডি হাসপাতালে এতগুলি মৃত্যু হল কেন। এনসেফ্যালাইটিসের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়ছেন তিনি, এজন্য টিকাকরণ অভিযানও চালিয়েছে সরকার। তিনি চিন্তিত সোয়াইন ফ্লু, চিকুনগুনিয়া ও কালাজ্বরের মত অসুখ নিয়েও। মুখ্যমন্ত্রী হওয়ার পর এনিয়ে চতুর্থবার যোগী এলেন এই বিআরডি হাসপাতালে, হাসপাতালের সব সমস্যা তাঁর জানা। গত ৯ অগাষ্ট তিনি এখানে ঘুরে গিয়েছেন। বৈঠক করেছেন চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গেও।
একইসঙ্গে সংবাদমাধ্যমের কাছে তিনি আবেদন জানান, যা ঘটেছে তাই দেখানো হোক, মিডিয়া যেন ভুল খবর না প্রকাশ করে। তিনি সংবাদমাধ্যমকে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখতে দেবেন। সাংবাদিকরা নিজেরাই দেখুন, রোগীদের জন্য কী কী ব্যবস্থা রয়েছে।

অপরাধীদের রেয়াত নয়, বিআরডি পরিদর্শন করে বার্তা যোগীর
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















