News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা দিবস বর্জনের ডাক পূর্বোত্তরের উগ্রপন্থী যৌথমঞ্চের
Image

স্বাধীনতা দিবস বর্জনের ডাক পূর্বোত্তরের উগ্রপন্থী যৌথমঞ্চের

গুয়াহাটি, ১২ আগস্ট, (হি.স.) : আসন্ন স্বাধীনতা দিবস বৰ্জনের ডাক দিয়েছে উত্তর-পূর্বাঞ্চলের উগ্রপন্থী সংগঠনগুলির যৌথমঞ্চ কোরকোম।
অসমের আলফা (স্বাধীন), মেঘালয়ের জিএনএলএ, মণিপুরের ইউজিএনএ, কেওয়াইকেএল, ইউএনএলএফ, আরপিএফ, পিআরইপিএকে (প্রিপাক), পিআরইপিএকে-প্র (প্রিপাক-প্র) এবং কেসিপি-র যৌথমঞ্চ প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবস বর্জনের ডাক দেয়।
এদিন অসম (বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকা), মণিপুর, মেঘালয়ে অঘোষিত বনধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। মানুষজন খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে খুব-একটা বের হন না। বাড়ি-ঘর, দোকানপাটে জাতীয় পতাকা উত্তলনেও ভয় পান নাগরিকরা। তাই প্রতি বছরের মতো এবারও আগামী ১৫ আগস্ট ভোররাত একটা (১) থেকে বিকেল ৬.৩০ মিনিট পর্যন্ত অসম ও মেঘালয়ে স্বাধীনতা দিবস বর্জন করতে বনধ কর্মসূচি পালন করতে বলেছে আলফা (স্বাধীন) ও জিএনএলএ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top