News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বৃষ্টিতে বিপর্যস্থ চিন, বাতিল ৩৬০টি বিমান
Image

ভারী বৃষ্টিতে বিপর্যস্থ চিন, বাতিল ৩৬০টি বিমান

বেজিং, ১২ আগস্ট (হি.স.) : ভারী বৃষ্টিতে বিপর্যস্থ চিন | চিনের সরকারি সংবাদপত্র জিনহুয়া সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরের ভারী বৃষ্টিতে বেজিংয়ের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ৯টি রাস্তায় জল জমে গিয়েছে এবং বেজিংয়ের ১৭১টি দর্শনীয় স্থান বৃষ্টির জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে প্রায় ৩৬০টি বিমান বাতিল করল চিনের রাজধানী বেজিং আন্তর্জাতিক বিমানবন্দর। বৃষ্টির জন্য সাংঘাই, জিংসু প্রদেশের নানজিং, জেজিয়াংয়ের হাংজোউ বিমানবন্দরেও বিমান পরিষেবা ব্যহত হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির কারণে গুরুতর প্রভাব পড়েছে বিমানবন্দরের রানওয়েতে এবং সন্ধ্যায় বর্জ্র–বিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটা হলে পরিস্থিতির কোনও বদল হবে না। শনিবার সকাল ১১টা পর্যন্ত ২৩৪টি অভ্যন্তরিন ও ১৮১টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। বৃষ্টির জন্য সাংঘাই, জিংসু প্রদেশের নানজিং, জেজিয়াংয়ের হাংজোউ বিমানবন্দরেও বিমান পরিষেবা ব্যহত হয়েছে ।
বেজিংয়ের আবহাওয়া বিভাগ শনিবার ‘ওরেঞ্জ’ থেকে ‘ইয়োলো’ সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিভাগ দুপুরেই, বর্জ্র–বিদ্যুত, ঝোড়ো হাওয়া ও ৭০ মিমি বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে। বেজিংয়ের পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
গ্রীষ্মের সময়ে বেজিংয়ে বৃষ্টিপাত প্রায়ই হয়। ভারী বৃষ্টির জন্য বেজিংয়ের য়াংটেজের নদী ডেলটার জলস্তর বেড়ে গিয়েছে। বেজিংয়ের দু’টি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই দুই এলাকায় ১০০ মিমি ও ২০০ মিমি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারই মঙ্গোলিয়াতে টর্নেডোর জেরে ৫ জনের মৃত্যু হয়েছে । ৫০ জনের বেশি জন আহত এবং বহু বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top