News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি চুরির সঙ্গে তেজপুর পুলিশের একাংশ জড়িত, বিস্ফোরণ স্বীকারোক্তি ধৃত দুই চোরের
Image

গাড়ি চুরির সঙ্গে তেজপুর পুলিশের একাংশ জড়িত, বিস্ফোরণ স্বীকারোক্তি ধৃত দুই চোরের

তেজপুর (অসম), ১২ আগস্ট : গাড়ি চুরির সঙ্গে তেজপুর পুলিশও জড়িত ! হ্যাঁ এমনই এক বিস্ফোরক জবানবন্দি দিয়েছে ধৃত দুই কুখ্যাত গাড়িচোর দীপঙ্কর কোচ ও রাজেশ বাঘোয়ারের। বৃহস্পতিবার রাতে জখলাবন্ধা থেকে গ্রেফতার এই দুই গাড়িচোরকে ম্যারাথন জেরায় এমন দাবি করেছে তারা।
জেরা দীপঙ্কর ও রাজেশের দাবি, তাদের ব্যবহৃত মোবইল ফোন পরীক্ষা করলে কোন কোন পুলিশকর্মীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে তা খোলসা হয়ে যাবে। এ প্রসঙ্গে তারা দু-চারজন পুলিশকর্মীর নাম ধরে তাঁদের বিরুদ্ধে গাড়ি চুরি-কার্যে উৎসাহ দেওয়ার গুরতর অভিযোগ তুলেছে।
উল্লেখ্য, রাজেশ ও দীপঙ্করকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি সিমকার্ড, মেমরিকার্ড, নগদ টাকা, বিভিন্ন গাড়ির কয়েকটি নম্বরপ্ল্যাট ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে।
দীপঙ্কর কোচের বিরুদ্ধে কয়েকজনের এটিএম থেকে টাকা হাতিয়ে নেওয়া ভুয়ো পরিবহণ আধিকারিক সেজে গাড়ি চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাড়ি চোরচক্রের তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top