News Flash

  • Home
  • Uncategorized
  • বাঘমা ও বক্সনগরে যান সন্ত্রাসে গুরুতর ঘায়েল ত্রিশজন যাত্রী
Image

বাঘমা ও বক্সনগরে যান সন্ত্রাসে গুরুতর ঘায়েল ত্রিশজন যাত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/ বক্সনগর, ১০ আগস্ট৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর ভাবে ঘায়েল হয়েছেন ত্রিশ জন যাত্রী৷ বৃহস্পতিবার সকালে সাড়ে এগারটায় আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে দ্রুত গতীতে বাক নিতে গিয়ে একটি যাত্রীবাহি বাস দুর্ঘটনাগ্রস্থ হয়ে আহত হয় ১৯ জন সুকল পড়ুয়া ছাত্রছাত্রী৷ ঘটনার বিবরণে জানা যায়, টিআর০১এ- ১২৪২ নম্বর একটি যাত্রীবাহী বাস ১৯ জন ছাত্র ছাত্রী ও একজন শিক্ষককে নিয়ে খোয়াই থেকে রওনা হয় মেলাঘর নিরমহলের উদ্দেশ্যে৷ গাড়ীটি খুবই দ্রুত গতীতে চালাছিল অভিযোগ করে বাসের যাত্রী ছাত্রছাত্রী ও শিক্ষক৷ অনেকবার বলা হয়েছিল চালককে ধীর গতিতে গাড়ী চালানোর জন্য৷ কিন্তু চালক কারোর কথাই না শুনে তার মর্জিমতই গাড়ী চালায়৷ তাছাড়া, বাস গাড়ীটি আগরতলা থেকে বিশ্রামগঞ্জ হয়ে মেলাঘর যাওয়ার কথা থাকলেও চালক গাড়ীটি উদয়পুরের উদ্দ্যেশে নিয়ে যায়৷ আর ঠিক বাগমা শালবাগান এলাকায় বাক নিতে গিয়ে দুইটি পাল্টি দিয়ে খাদে পরে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে বাগমা ফাঁড়ী পুলিশ, আর কে পুর থানার পুলিশ এবং অগ্ণি নির্বাহক দপ্তরের কর্মীগন ছুটে যায় ঘটনাস্থলে ছাত্রছাত্রীদের উদ্ধার কাজে৷ ১৯ জন ছাত্রছাত্রীদের মধ্যে ১৫ জন ছাত্রছাত্রী আহত হয় এই যান দুঘটনায়৷ তাদের গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার পাঠানো হয়৷ এর মধ্যে সমীর দেবনাথের অবস্থা (১৭) খুবই গুরুতর৷ হাসপাতালে প্রথম দিকে ছাত্রছাত্রী কোনো সাহায্য না পেলেও উদয়পুর সংবাদ প্রতিনিধির কাছ থেকে খবর পেয়ে মহকুমা শাসক তার প্রতিনিধি দিয়ে চিকিৎসা পরিষেবার হাত বাড়িয়ে দেন৷ চালক শচীন্দ্র দাস (৩৪)কে আটক করে আরকে পুর থানার পুলিশ৷ চালক জানায় গাড়ীর সমস্যার কারনেই দুর্ঘটনা হয়৷
এদিকে, আজ সকাল নয়টায় আগরতলা-বক্সনগর সড়কের মানিক্যনগর এলাকায় কমান্ডার জীপ এবং বোলেরু ডিআই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ১৯ জন৷ এর মধ্যে ৩ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে৷ জানা যায়, বক্সনগর থেকে যাত্রী নিয়ে টিআর০১-৪৩২৪ নম্বরের কমান্ডার জীপ গাড়িটি আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিলে বিপরিত দিক থেকে দ্রুত বেগে ছুটে আসা টিআর০৭এ-১৫৭২ নম্বরের বোলেরু ডিআই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে দুই কলেজ ছাত্রী সহ মোট ১৯ জন আহত হয়৷ এদের প্রত্যেককে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা শেষে জিবিতে রেফার করলে ও একজন রোগীর রেফার নিয়ে বিপত্তি দেখা দেয়৷ কেননা, কর্তব্যরত সাংবাদিকরা আহতদের খবর সংগ্রহের জন্য বক্সনগর হাসপাতালে গেলে দেখতে পায় এই দুর্ঘটনার কবলে পড়ে কুলুবাড়িস্থিত এক রেফার করার রোগী বিনা চিকিৎসায় বিছানায় পড়ে রয়েছে৷ অভিবাবক কাছে না থাকার তার ব্যাপারে কোন আগ্রহ প্রকাশ করছে না কর্তব্যরত ডাক্তার মাহাবুর রহমান৷ দেখা যায় এখন রেফার করা ইমার্জেন্সি রোগীকে কোনো রকমের ব্যবস্থা না করে দিয়ে তিনি হাসপাতাল চত্বরে নিজের চেম্বারে বসে রোগী দেখার ব্যবসা চালিয়ে যাচ্ছেন৷ যেই বিষয়টি সাংবাদিকদের ক্যামেরার বন্দী রয়েছে৷ তবে এই বিষয়টি নিয়ে জানতে চাইলে ডাঃ মাহাবুর রহমান জানান, হাসপাতালের মধ্যে দুটি এ্যাম্বুলেন্স থাকলেও চালক রয়েছে একজন৷ ফলে ইমার্জেন্সি একাধিক কোনো রোগী থাকলে ও মডেল এ্যাম্বুলেন্স হাসপাতালের থেকে যায় কিন্তু তার চালক থাকে না৷ এটাই হচ্ছে বক্সনগর হাসপাতালের স্বচ্ছ চিকিৎসা এবং স্বচ্ছ পরিবেশ৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top