News Flash

  • Home
  • Uncategorized
  • দুটি প্রকল্পে কেন্দ্র থেকে দেড়শ কোটি টাকা পেল রাজ্য বিদ্যুৎ নিগম
Image

দুটি প্রকল্পে কেন্দ্র থেকে দেড়শ কোটি টাকা পেল রাজ্য বিদ্যুৎ নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট ৷৷ বিদ্যুৎ পরিষেবার উন্নয়নের জন্য দুটি প্রকল্পে কেন্দ্র তেকে দেড়শ কোটি টাকা পেল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ

FILE PHOTO

নিগম৷ এরমধ্যে একটি প্রকল্প হল দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি যোজনা৷ অন্যটি হল ইন্টিগ্রেইড পাওয়ার ডেভেলপমেন্ট সিস্টেম৷ এই দুটি প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রথম ধাপের টাকা পেয়ে গেছে রাজ্য৷ সেইমত জুলাই মাস থেকে কাজ শুরু হয়ে গেছে বলে খবর৷ দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি যোজনার এবছর থেকে প্রথম ধাপের টাকা পেয়ে গেছে রাজ্য৷ সেইমত জুলাই মাস থেকে কাজ শুরু হয়ে গেছে বলে খবর৷ দীনদাল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি জোযনায় এবছর ৯০৩ কোটি টাকার একটি প্রকল্প জমা দিয়েছিল ত্রিপুরা সরকার৷ এই প্রকল্পে কেন্দ্র থেকে প্রথম ধাপে ৭৫ টাকা পেয়েছে রাজ্য বিদ্যুৎ নিগম৷ সে সমস্ত গ্রামে এখনও ‘বিদ্যুৎ পরিষেবা পৌঁছানো সম্ভব হয়নি, এই প্রকল্পের টাকার সেই সমস্ত গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হবে৷ নিগম সূত্রের খবর, এখনও রাজ্যে ৭৭ টির মত গ্রাম রয়েছে সেখানে বিদ্যুৎ পৌঁছেনি৷ দিল্লি থেকে টাকা আসার পর রাজ্য সরকার এই প্রকল্পের কাজের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান কারেছে৷ সেই মত জুলাই মাসের শেষ সপ্তাহে কাজ শুরু হয়েছে৷ যদিও এবছর সবকয়টি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে না৷ আগরতলা শহরে মাটির নীচে ক্যাপন সংযোগ সম্প্রসারণের জন্যও একটি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৫১০ কোটি টাকা চেয়ে পাঠিয়েছে৷ এই প্রকল্পে কেন্দ্র ত্রিপুরাকে ৭৮ কোটি টাকা দিয়েছে বলে নিগম সূত্রে জানা গেছে৷ যদিও আগরতলা আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জন্য অর্থ বরাদ্দ হলেও এই প্রকল্পের কাজ এখনো শুরু করতে পারেনি বিদ্যুৎ নিগম৷ উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারেরই আরেকটি প্রকল্প আরএপিডিআরপি-তে ত্রিপুরা সরকার ১৬৫ কোটি টাকা পেয়েছে কেন্দ্রের কাছ থেকে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top