News Flash

  • Home
  • Uncategorized
  • ইউরোপ সফরের দ্বিতীয় ম্যাচেও হার ভারতের
Image

ইউরোপ সফরের দ্বিতীয় ম্যাচেও হার ভারতের

ব্রাসেলস, ১১ অগাষ্ট (হি.স.) : ইউরোপ সফরের দ্বিতীয় ম্যাচেও হার ভারতের৷ ফের বেলজিয়ামের বিরুদ্ধে হারতে হল মনপ্রীতদের৷ এই ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল ভারত৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ অলিম্পিকে রুপোজয়ীদের বিরুদ্ধে তিন গোল হজম করতে হয় মনপ্রীতদের৷ ওয়ার্ল্ড হকি লিগের সেমিফাইনালে খারাপ ফলাফলের জন্য দল থেকে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে ছেঁটে ফেলা হয়৷ ছ’জন নতুন মুখকে দলে জায়গা দেওয়া হয়৷ ২০২০ অলিম্পিকের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানা যায়৷ ম্যাচের প্রথমেই আরমান কুরেশির গোলে এগিয়ে গিয়েছিল ভারত৷ কিন্তু শক্তিশালী বেলজিয়ামকে আটকাতে পারেনি ভারতীয় রক্ষণভাগ৷ ন’মিনিটেই ম্যাচে সমতা ফেরান কিস্টার্স৷ ২১ মিনিটে লজিকের গোল এগিয়ে যায় তারা৷ ৩০ মিনিটে আরেকটি গোল করে ভারতের ম্যাচে ফেরার আশায় জল ঢেলে দেন ওয়েগনেগ৷ ভারত পরের ম্যাচ খেলবে নেদারল্যান্ডের বিরুদ্ধে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top