করিমগঞ্জ, ১০ আগস্ট (হিঃস)৷৷ করিমগঞ্জ জেলার অন্তর্গত চুড়াইবাড়ির অসম-ত্রিপুরা জাতীয় সড়কে গাছ ফেলে ডাকাতি-কাণ্ডের সঙ্গে জড়িত
কাউকে এখনও ধরতে পারেনি পুলিশ৷ ভয়ানক এই ডাকাতি- কাণ্ডের পর ওই পথে যাতায়তকারী যাত্রীবাহী গাড়ি এবং পণ্য বোঝাই ট্রাক চালকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ শিগগির ডাকাতদের পাকড়াও করে উপযুক্ত শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে৷ খবরে প্রকাশ, গত মঙ্গলবার মধ্যরাতে অসম ত্রিপুরা সীমান্তবর্তী চুড়াইবাড়ি এলাকার মতলবির পীর মোকামের পাশে গাছ ফেলে বিভিন্ন যানবাহনে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত৷ অবশ্য ডাকাতির চেষ্টা চালালেও পুলিশের তৎপরতায় তা ভেস্তে যায় বলে দাবি৷ চুড়াইবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ কালীপদ দেব এ ব্যাপারে জানান, সড়কে গাছ ফেলার খবর মুহূর্তের মদ্যে তাঁদের কাছে পৌঁছে যাওয়ার পর পুলিশ মাঠে নামে৷ তড়িঘড়ি সড়ক পরিস্কার করে তল্লাশিতে নামা হয়৷ তবে কেউ ধরা পড়েনি৷ ডাকাতরা কয়েকটি গাড়ি আটকে রাখলেও অপারেশন তারা চালাতে পারেনি৷ পুলিশের ধারণা, আন্তঃরাজ্য সীমান্তের বিভিন্ন গেট তুলে নেওয়ার ফলে একাংশ লোক যারা কাজ হারিয়েছে তারাই এখন এমন অপরাধঘটিত কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে৷ ফাঁড়ির ইনচার্জ কালীপদ আরও জানান, ডাকাতের ওই দলটি ডাকাত না বনদস্যু তা-ও এখনও স্পষ্ট নয়৷ কারণ সড়ক লাগোয়া সংরক্ষিত বনাঞ্চলের একটি গাছ কেটে সড়কে ফেলে দিয়েছিল দুর্বৃত্তের জল৷ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান৷ গাছুটি বনুবিভাগকে সমঝে দেওয়া হয়েছে৷ জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসনকে আরও কঠোর হওয়ার জন্য পুলিশ সুপারের কাছে অনুরোধ জানিয়েছেন সচেতন মানুষজন৷

আসাম-আগরতলা জাতীয় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার নেই
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















