News Flash

  • Home
  • Uncategorized
  • শরদ যাদবকে সরাতে চাইছেন নীতীশ কুমার
Image

শরদ যাদবকে সরাতে চাইছেন নীতীশ কুমার

নয়াদিল্লি, ১১ অগাষ্ট (হি.স.) : বিজেপির সমর্থনে সরকার গড়ার পর দলের কর্তৃত্ব নিয়ে অার সন্দেহ নেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। সংযুক্ত জনতা দলের অধিকাংশ নেতা–কর্মী যে তাঁর সঙ্গেই রয়েছেন,তা বুঝে এবার দলের প্রবীণ নেতা শরদ যাদবকে সরাতে চাইছেন তিনি। শুক্রবার দিল্লিতে নীতীশ কুমার বলেন, ‘তিনি যেখানে খুশি যেতে পারেন।’ বিজেপির সমর্থনে বিহারে সরকার গড়ার পরে এই প্রথম দিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন নীতীশ। কংগ্রেস– রাষ্ট্রীয় জনতা দলের মহাজোট সরকার ভেঙে বিজেপির সমর্থনে সরকার গড়া নিয়ে বেজায় ক্ষুব্ধ শরদ যাদব। বরং প্রকাশ্যে বিজেপির সমর্থনে সরকার গড়া নিয়ে নীতীশের সমালোচনা করেছেন শরদ যাদব। দলের আর এক নেতা কেসি ত্যাগী বলেছেন, ‘শরদজির এ সব কথা বলা উচিত নয়। দল একটা সিদ্ধান্ত নিয়েছে। তাঁর তা মানা উচিত।’ জেডিইউ–বিজেপি জোটের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ‌তিনদিনের বিহার সফরের ডাক দিয়েছেন তিনি। তাঁর কথায়, বিহারের মুখ্যমন্ত্রী দলের ‘সরকারি’ মতামত তুলে ধরছেন। জনতা দলের আসল শক্তি মানুষ।মানুষের আস্থার মর্যাদা দেননি নীতীশ। ক্ষমতার লোভে সেই দলের সঙ্গে সরকার গড়েছেন, যাদের তিনি ভোটের সময় আক্রমণ করেছেন। নতুন দল গড়তে চলেছেন শরদ যাদব এমন অাশ্ঙকা থেকেই নীতীশ কুমার শরদকে দল ছাড়তে বললেন।

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top