ব্রাসেলস, ১১ অগাষ্ট (হি.স.) : ইউরোপ সফরের দ্বিতীয় ম্যাচেও হার ভারতের৷ ফের বেলজিয়ামের বিরুদ্ধে হারতে হল মনপ্রীতদের৷ এই ম্যাচে প্রথমে
এগিয়ে গিয়েছিল ভারত৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ অলিম্পিকে রুপোজয়ীদের বিরুদ্ধে তিন গোল হজম করতে হয় মনপ্রীতদের৷ ওয়ার্ল্ড হকি লিগের সেমিফাইনালে খারাপ ফলাফলের জন্য দল থেকে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে ছেঁটে ফেলা হয়৷ ছ’জন নতুন মুখকে দলে জায়গা দেওয়া হয়৷ ২০২০ অলিম্পিকের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানা যায়৷ ম্যাচের প্রথমেই আরমান কুরেশির গোলে এগিয়ে গিয়েছিল ভারত৷ কিন্তু শক্তিশালী বেলজিয়ামকে আটকাতে পারেনি ভারতীয় রক্ষণভাগ৷ ন’মিনিটেই ম্যাচে সমতা ফেরান কিস্টার্স৷ ২১ মিনিটে লজিকের গোল এগিয়ে যায় তারা৷ ৩০ মিনিটে আরেকটি গোল করে ভারতের ম্যাচে ফেরার আশায় জল ঢেলে দেন ওয়েগনেগ৷ ভারত পরের ম্যাচ খেলবে নেদারল্যান্ডের বিরুদ্ধে৷

ইউরোপ সফরের দ্বিতীয় ম্যাচেও হার ভারতের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















